Kolkata High Court

Justice Ganguly: স্বামীর মৃত্যুর পর শাশুড়িকে দেখার ‘প্রতিশ্রুতি’ দিয়ে চাকরি পেয়েছিলেন! পশ্চিম মেদিনীপুরের ‘অকৃতজ্ঞ’ বউমা-কে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: ২০১৪ সালে স্বামীর মৃত্যুর পর অনুকম্পা জনিত চাকরি পেয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের (দুজিপুরের) গৃহবধূ কৃষ্ণা মন্ডল। প্রাথমিকের শিক্ষিকা’র নিয়োগপত্র নেওয়ার সময় পশ্চিম মেদিনীপুর জেলা স্কুল পরিদর্শক(DI)-কে হলফনামা দিয়ে কৃষ্ণা জানিয়েছিলেন, প্রয়াত স্বামী বজ্রদুলাল মন্ডলের পরিবারের দায়িত্ব তিনি নেবেন। অর্থাৎ, বৃদ্ধা মায়েরও দেখভাল করবেন তিনি। কিন্তু, প্রতিশ্রুতি রাখেননি! শিক্ষিকার চাকরি পাওয়ার এক মাসের মধ্যেই বাপের বাড়ি (আদাসিমলা) চলে আসেন কৃষ্ণা। প্রথম মাসে ৭,০০০ টাকা দেওয়ার পর, শাশুড়ির দায়িত্ব নিতে অস্বীকার করেন তিনি। উপায় না দেখে ২০১৭ সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রয়াত ব্রজদু্লাল মন্ডলের বৃদ্ধা মা দুর্গাবালা মন্ডল। সম্পর্কে কৃষ্ণার শাশুড়ি তিনি। উচ্চ আদালত শাশুড়িকে বেতনের একটি নির্দিষ্ট অংশ দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু, সেই নির্দেশও পালন করেননি কৃষ্ণা! সোমবার (২২ আগস্ট) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে জানান, আগামী ২৯ অগাস্ট হাইকোর্টে হাজিরা দিতে হবে বৌমাকে।

সবং থানাকে দেওয়া হল দায়িত্ব:

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের প্রাথমিক শিক্ষক বজ্রদুলাল মন্ডলের মৃত্যু হয়। তখনও বেশ কয়েক বছর তাঁর চাকরি ছিল। এদিকে, তাঁর পরিবারে ছিলেন বৃদ্ধা মা, স্ত্রী এবং এক শিশুপুত্র। পরে স্বামীর চাকরি পান স্ত্রী কৃষ্ণা পাত্র মন্ডল। চাকরি নেওয়ার সময় লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন শাশুড়ির দায়িত্ব নেবেন। কিন্তু, প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি বৌমা! অভিযোগ, মৃত ছেলের চাকরি নিয়েও শ্বাশুড়িকে সাহায্য করেননি। এমন কী কলকাতা হাইকোর্টের নির্দেশও পালন করেননি! সেই মামলা’ই সোমবার ওঠে কলকাতা হাইকোর্টের ‘দাবাং বিচারপতি’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সব শুনে, আগামী ২৯ আগস্ট বৌমাকে কলকাতা হাইকোর্টে, তাঁর এজলাসে হাজির হওয়ার নির্দেশ জারি করেন। সবং থানার আইসি-কে এই উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সবং এলাকায়!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago