Kharagpur

Kharagpur: দলেরই কাউন্সিলরের বিরুদ্ধে ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগ মহিলা তৃণমূল কর্মীর! ডিসেম্বরের ঠাণ্ডাতেও ‘গৃহযুদ্ধে’ উত্তপ্ত খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ ডিসেম্বর: ডিসেম্বরের ঠাণ্ডাতেও উত্তপ্ত খড়্গপুর! সেটাও আবার শাসকদলের (তৃণমূল কংগ্রেসের) অন্তর্কলহ বা গৃহযুদ্ধের আগুনে। আর, সেই আগুনে মঙ্গলবার দুপুরে নতুন করে যেন ‘ঘৃতাহুতি’ পড়লো এক মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীর লিখিত অভিযোগ ঘিরে। খড়্গপুর পৌরসভায় কর্মরতা এক অস্থায়ী কর্মী (মহিলা তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্যাও) তাঁকে ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগ তুলে খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ৯ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর ঘোষের বিরুদ্ধে! শুধু তাই নয়, লিখিত অভিযোগ দায়ের করার পর, টাউন থানার বাইরে একদল মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী দলেরই কাউন্সিলর প্রবীর ঘোষের বিরুদ্ধে ‘ধিক ধিক ধিক্কার’ স্লোগান তুললেন। ঘটনাচক্রে ওই মহিলা কর্মীরা পৌরপ্রধান প্রদীপ সরকারের ‘ঘনিষ্ঠ’ বলে দলেরই একটি অংশের অভিযোগ! অন্যদিকে, যাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, সেই প্রবীর ঘোষ একসময় খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারের সবথেকে ‘কাছের লোক’ হিসেবে বিবেচিত হলেও, বর্তমানে প্রদীপের বিরুদ্ধে লড়াইয়ে একেবারে সামনের সারির যোদ্ধা হিসেবে পরিচিত! আর সেজন্যই, পুরো বিষয়টির মধ্যে ‘রহস্য’ খুঁজছেন খড়্গপুরবাসী।

খড়্গপুর টাউন থানার বাইরে:

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে খড়্গপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বছর ৩০-এর ওই মহিলা তৃণমূল কর্মী থানায় (খড়্গপুর টাউন থানায়) অভিযোগ করেন, ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে তাঁকে ‘কু-প্রস্তাব’ দেন খড়্গপুর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর ঘোষ। মহিলার অভিযোগ অনুযায়ী, তাঁকে প্রবীর ঘোষ বলেন, “তোমার যা টাকা-পয়সা লাগবে আমি দেব। তোমাকে শুধু একটা রাত আমার সঙ্গে থাকতে হবে।” এরপর, মহিলা যখন এই ‘কু-প্রস্তাবের’ বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের কথা বলেন, তখনও তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অবশেষে, ‘ভয় কাটিয়ে’ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বছর ৪৫-এর তৃণমূল কাউন্সিলর (৯ নং ওয়ার্ডের) প্রবীর ঘোষের বিরুদ্ধে টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা পৌর কর্মী। এদিকে, এই ঘটনা প্রসঙ্গে প্রবীর ঘোষ ফোনে জানিয়েছেন, “এনিয়ে এখন কিছু বলবোনা। ২-৩ দিনের মধ্যে সব কিছু স্পষ্ট কর।” জেলা তৃণমূল নেতৃত্বও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন!

প্রদীপ সরকারের (গোলাপী পাঞ্জাবি) সঙ্গে প্রবীর ঘোষ (মেরুন শার্ট), ফাইল ছবি:

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago