Kharagpur

Medinipur: সোনা-রুপোর সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে আলু-পেঁয়াজ-উচ্ছে-বেগুনের দাম! মালা পরে প্রতিবাদ রেল শহরের রাস্তায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৭ জুলাই: সোনা সঙ্গেই এবার পাল্লা দিয়ে বাড়ছে আলু-পেঁয়াজ-উচ্ছে-বেগুন-ঝিঙে-পটলের দাম। সবজির আগুন-দামে ছ্যাঁকা খাচ্ছেন দরিদ্র, মধ্যবিত্তরা। ১০০ টাকা প্রতি কিলোর নিচে বাজারে কোনও সবজি নেই! এদিকে, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে! শুধু গৃহকর্তার পকেটেই নয়, গৃহস্থের হেঁশেলেও পড়ছে টান। সবজির এই লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার পথে নামলো খড়্গপুরের ‘আমরা বামপন্থী’ সংগঠন। গলায় বিভিন্ন সবজির মালা পরে খড়গপুর শহরের খরিদার রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভে সামিল হলেন আমরা বামপন্থীর সদস্যরা।

সবজির মালা হাতে:

আন্দোলনকারীরা বলেন, “জিনিসপত্রের যা দাম! মূল্যবান ধাতুর মতোই গলায় আমরা তাই আলু, পটল, বেগুন, ভেন্ডির মালা পরেছি।” সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক অনিল দাসের কটাক্ষ, “বৃষ্টির অভাবে চাষীদের ফসল শুকিয়ে গিয়েছে মাঠে। সরকার গ্রামে গ্রামে মিনি-টিউবওয়েলের ব্যবস্থা করতে পারেনি। তার উপরে সবজির গাড়ি আটকে তোলাবাজি করছে পুলিশ। ধূলাগড় থেকে সবজির গাড়ি এলে রাস্তায় গাড়ি আটকে ২-৩ হাজার টাকা নেয় পুলিশ। মা মাটি মানুষের সরকার পুরোপুরি ব্যর্থ। মুখ্যমন্ত্রীর তৈরি টাস্ক ফোর্স এখন গভীর নিদ্রায়!” তিনি এও বলেন, “আলু, পেঁয়াজের মতো জরুরি পণ্য ফোড়েরা স্টোরে জমিয়ে বাজারে কৃত্রিমভাবে দাম বৃদ্ধি করে চলছে। অথচ, রাজ্যের তৃনমূল সরকার সব দেখেও চুপ। অবিলম্বে এই কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাজারে সবজির দাম স্থিতিশীল করতে হবে।”

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago