Kharagpur

Kharagpur: প্রকাশ্য রাস্তায় ৪ মাতালের ঝগড়া থামাতে গিয়ে মার খেলেন কর্তব্যরত পুলিশকর্মী! খড়্গপুরের ঘটনায় প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৪ আগস্ট: জনবহুল এলাকার ব্যস্ততম রাস্তায় নিজেদের মধ্যে ঝগড়া করছিল চার মাতাল। স্বাভাবিকভাবেই ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ট্রাফিকের দায়িত্বে থাকার কর্তব্যরত এনভিএফ পুলিশকর্মী ওই মদ্যপদের ঝগড়ার কারণ জানতে চান এবং রাস্তা থেকে সরে যেতে বলেন। এই ‘অপরাধেই’ কর্তব্যরত ওই পুলিশকর্মী-কে ভরা রাস্তাতেই বেধড়ক মারধর করে চার মদ্যপ! বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ব্যস্ততম গোলবাজার এলাকার মসলিন চকে। চোখের সামনে অসংখ্য মানুষজন সেই ঘটনা দেখলেও প্রতিবাদ করতে বা ওই মাতালদের বাধা দিতে এগিয়ে আসেননি কেউই! তবে, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় খড়্গপুর টাউন থানার বিশাল পুলিশ বাহিনী। ততক্ষণে অবশ্য পগারপার হয়ে যায় ওই চার মাতাল! গুরুতর আহত অবস্থায় এনভিএফ কর্মীকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।

কর্তব্যরত ওই পুলিশ কর্মী :

প্রাথমিক চিকিৎসার পর রামকৃষ্ণ মাহাত নামে বছর ৩৫’র এনভিএফ কর্মীকে ছেড়ে দেওয়া হলেও, ঘটনা ঘিরে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে জেলা জুড়ে। খড়্গপুরবাসী তথা জেলাবাসীর বক্তব্য, একজন কর্তব্যরত পুলিশকর্মী যদি এভাবে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে মদ্যপ কিংবা অসামাজিক কাজকর্মে লিপ্ত যুবকদের হাতে প্রকাশ্য রাস্তায় মার খায়; তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তবে কি অন্যায়ের প্রতিবাদ করা যাবে না? এক্ষেত্রে যদিও শুধু অন্যায়ের প্রতিবাদ নয়, কর্তব্যরতই পুলিশকর্মী নিজের ‘দায়িত্ব’ পালন করছিলেন। তা সত্ত্বেও ভরা রাস্তায় যেভাবে তাঁকে মারধর করা হয়, তা নিয়ে শোরগোল পড়েছে খড়্গপুর শহরে। ইতিমধ্যে চার যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago