Kharagpur

Medinipur: পথের কাঁটা উপড়ে ফেলতে প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের ভাইকে পৃথিবী থেকে সরিয়ে দিল দিদি! তৃতীয়াতেই চাঞ্চল্য খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ অক্টোবর: নাবালকের দেহ উদ্ধার ‘রেল শহর’ খড়্গপুরের ১৮নং ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকার সাইঁবাবার মন্দির সংলগ্ন পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে। মৃত বছর দশেকের নাবালকের নাম মনোজিৎ সিং। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শনিবার সন্ধ্যা নাগাদ খড়্গপুর টাউন থানার পুলিশের তরফে গ্রেফতার করা হয়েছে মৃত নাবালকের দিদি লিজা সিং ও সোনু কুমার নামে তার এক বিশেষ বন্ধু বা প্রেমিককে। বয়ানে অসঙ্গতি থাকায় মৃত নাবালকের মা দিজিয়া দেবীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।

ছোট্ট মনোজিৎ সিং:

জানা যায়, বছরখানেক আগে মৃত্যু হয়েছে মনোজিৎ সিংয়ের বাবা রাজু সিং-এর। রাজু ছিলেন পেশায় রেলকর্মী। মাসখানেক আগেই তাঁর সেই চাকরি পেয়েছে তাঁর মেয়ে লিজা সিং। এদিকে, শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় মনোজিতের মা দিজিয়া দেবী পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানায় নিখোঁজ ডায়েরি করে অভিযোগ করেন, তাঁর ১০ বছরের নাবালক ছেলে (মনোজিৎ)-কে বিকেল (শুক্রবার বিকেল) থেকে খুঁজে পাওয়া যাচ্ছেনা বলে। এরপরই, পুলিশের তরফে তদন্ত ও তল্লাশি শুরু করা হয়। তল্লাশি চলাকালীন শনিবার দুপুরে দিজিয়াদের কোয়ার্টারের উল্টো দিকের পরিত্যক্ত একটি কোয়ার্টার থেকে দুর্গন্ধ অনুভব করেন পুলিশকর্তারা। এরপর, ভাঙাচোরা সেই পরিত্যক্ত কোয়ার্টার থেকেই মনোজিতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ থেকে বীভৎস দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে স্থানীয়রাও দাবি করেছেন। পুলিশের প্রাথমিক অনুমান, অন্তত দু’দিন বা ৪৮ ঘন্টা আগে খুন করা হয়েছে ওই নাবালককে। সেক্ষেত্রে মাত্র ২৪ ঘন্টা আগে বা শুক্রবার সন্ধ্যা নাগাদ কেন নিখোঁজ ডায়েরি করা হল, তা নিয়েই পুলিশের মনে সন্দেহ জাগে! তবে, কি মনোজিৎ-কে তার পরিবারের সদস্যরাই খুন করে পরিত্যক্ত কোয়ার্টারে রেখে এসেছিলেন? এমনই চিন্তাভাবনা থেকে মৃত নাবালকের মা ও দিদিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার হয় দেহ:

সন্ধ্যা নাগাদ পুলিশি জেরার মুখে মৃত মনোজিতের দিদি ভেঙে পড়েন বলে জানা যায়। বিশেষ বন্ধু বা প্রেমিকের সঙ্গে যোগসাজস করে সেই যে ভাইকে খুন করেছে, তাও সে স্বীকার করেছে বলে জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে। তবে, ঠিক কি কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত বাবার চাকরি পেয়েছে দিদি। ভবিষ্যতে ভাই যাতে কোনরকম অসুবিধা সৃষ্টি না করতে পারে, সেজন্যই ‘পথের কাঁটা’ সরিয়ে দিতে ঠান্ডা মাথায় ভাইকে খুন করেছে প্রেমিককে সঙ্গে নিয়ে! জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সন্ধ্যা ৭টা নাগাদ জানিয়েছেন, তদন্ত চলছে। মৃত নাবালকের দিদি ও তার বিশেষ বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে তৃতীয়ার দিনই রহস্যজনক এই হত্যাকাণ্ড ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ‘রেল শহর’ খড়গপুরে!

আটক করা হয়েছে দিজিয়া দেবীকেও:

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago