Kharagpur

Kharagpur: খড়্গপুর থেকে হাওড়ায় চোরাই লোহা পাচার করতে গিয়ে পুলিশের জালে প্রাক্তন কাউন্সিলরের আত্মীয়! বাজেয়াপ্ত বিপুল পরিমাণ আইরন স্ক্র্যাপ, সিল করা হল গোডাউন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৩ মে: শহরের মাঝেই চোরাই লোহা বা আইরন স্ক্র্যাপের গোডাউন! বছরের পর বছর ধরে চলছে অবৈধ ব্যবসা। অবশেষে পুলিশের জালে গোডাউনের মালিক। তিনি আবার শাসকদলের এক প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন ভাইস-চেয়ারম্যান আত্মীয় বলে জানা যায়। ট্রাক ভর্তি আইরন স্ক্র্যাপ বা লোহার স্ক্র্যাপ খড়্গপুর থেকে হাওড়ায় পাচার করার সময় হাতেনাতে তাকে পাকড়াও করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। প্রায় ৮ হাজার কেজি অবৈধ (বা, চোরাই) আইরন স্ক্র্যাপ বাজেয়াপ্ত করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে সেখ নওসাদ নামে গোডাউনের ওই মালিক এবং ট্রাক ড্রাইভার পরম দেও যাদবকে। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দু’জনকেই আদালতে তোলা হলে, বিচারক ৫ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন।

গ্রেফতার করা হল ২ জনকে:

জানা যায়, খড়্গপুর শহরের পাঁচবেড়িয়া এলাকায় অবস্থিত ওই গোডাউন থেকে হাওড়ায় পাচার করা হতো অবৈধ বা চোরাই লোহার স্ক্র্যাপ (স্ক্র্যাপ আইরন)। বছরের পর বছর ধরে চলছিল এই অবৈধ ব্যবসা। সোমবার রাতে খড়্গপুর টাউন থানার পুলিশের কাছে খবর যায় ট্রাকে লোড করা হচ্ছে স্ক্র্যাপ আইরন। কিছুক্ষণের মধ্যেই খড়্গপুর টাউন থানার পুলিশ গিয়ে অভিযান চালায়। ট্রাক ড্রাইভারকে আটক করা হয়। তার কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে, গোডাউনে হানা দেয় পুলিশ। আটক করা হয় সেখ নওসাদ নামে গোডাউনের ওই মালিককে। পুলিশ তার কাছ থেকে বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু, কোনোরকম কাগজপত্র দেখাতে না পারায়, পাঁচবেড়িয়া এলাকার (৪ নং ওয়ার্ড) সামসের চকের বাসিন্দা নওসাদকে গ্রেফতার করা হয়। বছর ৫০’র নওসাদ খড়্গপুরেরই শাসকদলের এক প্রাক্তন কাউন্সিলরের আত্মীয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ট্রাক ভর্তি লোহা বাজেয়াপ্ত করা হয়। যার আনুমানিক ওজন ১৫১৯০ কেজি বা ১৫১.৯ কুইন্টাল। এর মধ্যে, লোহার ওজন ৭৯১০ কেজি (প্রায় ৮০ কুইন্টাল)। অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করা হয় হাওড়ার (ঘুসুড়ি) বাসিন্দা পরম দেও যাদব (৪২) নামে ওই ট্রাক চালককেও। সিল করা হয় সেখ নওসাদের ওই গোডাউন। পুলিশ ২ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago