Kharagpur

Kharagpur: দিলীপ-কাণ্ডে পথে নামেননি, খড়্গপুর মহিলা তৃণমূলের সভানেত্রীর পদ থেকে ইস্তফার নির্দেশ কল্যাণীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৭ মার্চ: গত ২১ মার্চ খড়্গপুর শহরের ৬নং ওয়ার্ডে রাস্তা উদ্বোধনে গিয়ে মহিলা তৃণমূল কর্মীদের বাধা পেয়ে তাঁদের উদ্দেশ্যে তীব্র কটুক্তি করেছিলেন বিজেপি নেতা ও প্রাক্তন সংসদ দিলীপ ঘোষ। ‘গলা টিম দেব’ থেকে ‘বাপ-চৌদ্দপুরুষ’ তুলে কথা বলেছিলেন দিলীপ। এর প্রতিবাদে শুক্রবার (২১ মার্চ) রাতেই জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মামণি মাণ্ডির নেতৃত্বে ওই ওয়ার্ডে মিছিল অনুষ্ঠিত হলেও তাতে পা মেলাননি খড়্গপুর শহর মহিলা তৃণমূলের সভানেত্রী তথা খড়্গপুরের পুরপ্রধান কল্যাণী ঘোষ। শুধু তাই নয়, ওই ঘটনা নিয়ে তাঁর কোন প্রতিবাদ বা সক্রিয়তা দেখা যায়নি বলে অভিযোগ। ফোন ধরেননি রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যেরও! এরপরই, আজ, বৃহস্পতিবার কল্যাণী ঘোষকে পদ থেকে অব্যাহতি দিল রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস।

কল্যাণী ঘোষ:

বিজ্ঞাপন (Advertisement):

রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফোন করে বুধবার রাতেই জেলা মহিলা তৃণমূলের সভনেত্রী মামণি মান্ডিকে এই নির্দেশ দেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি স্বীকার করেছেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। তিনি বলেন, “উনি হয়তো চেয়ারম্যানের দায়িত্ব এবং মহিলা তৃণমূলের সভানেত্রীর দায়িত্ব একসাথে পালন করতে পারছিলেন না! ওই ঘটনায় ওনার কোন সক্রিয়তা দেখা যায়নি। এটা ঠিক।” শুধু তাই নয়, চন্দ্রিমা ভট্টাচার্যের ফোন না ধরার অভিযোগও আছে কল্যাণীর বিরুদ্ধে। যদিও, বৃহস্পতিবার দুপুরে কল্যাণী ঘোষ সাংবাদিকদের বলেন, “আমি পদ থেকে অব্যাহতি চেয়েছিলাম। আমি সত্যিই সময় দিতে পারছিলাম না! আর ওই দিন (২১ মার্চ) রাতে একটি ইফতার পার্টি থাকার কারণে, আমি মিছিলে যোগ দিতে পারিনি!” ঘটনা ঘিরে জেলা তৃণমূলের অন্দরে ব্যাপক শোরগোল ছড়িয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের এক সদস্য বলেন, “খড়্গপুরে প্রদীপ সরকারের সঙ্গে কল্যাণী ঘোষের দ্বন্দ্ব রয়েছে। আর সেজন্যই হয়তো প্রদীপ সরকারের ওয়ার্ডের (৬নং) ওই ঘটনার জন্য পথে নামেননি কল্যাণী। এই ঘটনাটিকে ভালোভাবে নেয়নি রাজ্য নেতৃত্ব।”

২১ মার্চের ঘটনা:

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago