Kharagpur

Kharagpur: ফলকে নাম থাকলেও সেতু উদ্বোধনে নেই হিরণ! “প্রশ্ন উঠবে কেন আপনাদের নিয়ে? দিলীপ ঘোষকে নিয়ে তো ওঠেনা!” বিস্ফোরক মেদিনীপুরের MP

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ জানুয়ারি: বৃহস্পতিবার (12 January) মহা সাড়ম্বরে উদ্বোধন হল ‘রেল শহর’ খড়্গপুরের গিরি ময়দান ফ্লাইওভার বা রোড ওভারব্রিজ (Flyover/ Road Overbridge) বা উড়ালপুল। রেলের তরফে ৪৪ কোটি টাকা ব্যয়ে এই ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার সেতু উদ্বোধন করেছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। ছিলেন ডিআরএম এম.এস হাসমি, সিনিয়র ডিসিএম রাজেশ কুমার প্রমুখ। তবে, ফলকে নাম থাকলেও উপস্থিত ছিলেন না খড়্গপুর (সদর) এর বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। সম্ভবত তিনি মধ্যপ্রদেশে (ইন্দোরে) ছিলেন। স্বাভাবিকভাবেই, হিরণের এই ‘অনুপস্থিতি’ ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে কিংবা মঙ্গলবার থেকে তৈরি হওয়া জল্পনায় ঘৃতাহুতি পড়েছে!

Giri Maidan Flyover (ROB):

উদ্বোধন করলেন MP দিলীপ ঘোষ:

যদিও, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকারের গ্লোবাল সামিটে আমন্ত্রিত হিরন্ময় চট্টোপাধ্যায় তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান সহ অন্যান্যদের সঙ্গে নানা ছবি পোস্ট করে ‘জল্পনায় ইতি’ টানার চেষ্টা করেছেন! এমনকি, গতকাল (১২ জানুয়ারি) দুপুরে দিলীপ ঘোষের সঙ্গে উড়ালপুলে উদ্বোধন না থাকলেও, সন্ধ্যার পরই বিবেকানন্দের উদ্ধৃতি সহ ‘হিন্দুত্বের জয়গান’ গেয়ে ফের নিজের ভিডিও পোস্ট করেছেন হিরণ। যেখানে ‘তাৎপর্যপূর্ণ’ ভাবে হিরণ-কে বলতে শোনা গেছে, “হিন্দুত্ব মানে কোনো ধর্ম নয়, কোনো কুসংস্কার নয়। এই হিন্দুত্ব হল ভারতবর্ষের অতীত, ইতিহাস ও ঐতিহ্য!” অন্যদিকে, এসবের মধ্যেই গত মঙ্গলবার (১০ জানুয়ারি) হিরন্ময় চট্টোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়েয অফিসে যাওয়া নিয়ে, বিভিন্ন সংবাদ মাধ্যমে যে আলোড়ন পড়ে গিয়েছিল, সেই প্রসঙ্গে ফের একবার বিস্ফোরক মন্তব্য করেছেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বুধবার খড়্গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ জানিয়েছিলেন, “যাঁদের ঘিরে প্রশ্ন উঠছে, উত্তর তাঁদেরই দিতে হবে। দিতেই হবে। কারণ, এটা ভাবতে হবে আমরা একটা সামাজিক বিষয়, সর্বজনীন বিষয়ের (রাজনীতির) সঙ্গে যুক্ত রয়েছি। এটা ভাবতে হবে, আপনাদের নিয়ে প্রশ্ন উঠছে কেন! কোথায় দিলীপ ঘোষকে নিয়ে তো প্রশ্ন ওঠেনা? কারণ, আমি যা বলি, যা করি; চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে তার উত্তর দেওয়ার ক্ষমতা রাখি।”

ফলকে নাম থাকলেও, ছিলেন না MLA হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরণ):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago