Kharagpur

Kharagpur Station: কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোলো খড়্গপুর স্টেশনে! ভুয়ো টিকিটের যাত্রীর কাছে ‘ভুয়ো চাকরি’র কাগজপত্র, কয়েক লক্ষ টাকা; গ্রেপ্তার করল রেল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৬ সেপ্টেম্বর:’কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে’ বের করলো রেল পুলিশ। ভুয়ো টিকিটের যাত্রীকে তল্লাশি করতেই বেরোলো নগদ ২ লক্ষের বেশি টাকা। ‘ভুয়ো চাকরি’র নানা কাগজপত্র। জিজ্ঞাসাবাদ করার পর-ই জানা গেল, ভুয়ো চাকরি চক্রের ‘মিডলম্যান’ বা ‘দালাল’ (মধ্যস্থতাকারী) হিসেবে কাজ করতো সে। বেকার ছেলেমেয়েদের কাছ থেকে অ্যাডভান্স বা অগ্রিম বাবদ টাকা নিয়ে যাচ্ছিল। তার বসের হাতে টাকা তুলে দেওয়ার কথা ছিল। এমনকি, নিজেকে খড়্গপুর স্টেশনের (Kharagpur Junction) কর্মী পরিচয় দেওয়া যুবকের নিজের পরিচয়পত্র টিও জাল! তবে, শুক্রবার দুপুরে আপ খড়্গপুর-ঘাটশিলা মেমু প্যাসেঞ্জার (Kharagpur Ghatshila Memu Passenger- 18033) থেকে নামতেই তিন টিকিট পরীক্ষকের জালে পড়ে যায় সে। পরে রেল পুলিশের তল্লাশিতে বেরোয় নগদ ২ লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুয়ো চাকরি চক্রের’মিডলম্যান’হিসেবে কাজ করতো হাওড়ার বাগনানের বাসিন্দা বছর ২৩-এর যুবকের নাম শহিদ মল্লিক।

গ্রেপ্তার করার পর:

রেল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে খড়্গপুর স্টেশনের ৪ নং প্ল্যাটফর্ম থেকে তাকে টিকিট পরীক্ষকেরা আটক করে এবং পরে গ্রেপ্তার করে জি.আর.পি বাহিনী। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা ছাড়াও ডায়েরি (চাকরিপ্রার্থীর নাম ও টাকার অঙ্ক লেখা), একাধিক চেক বই, এটিএম, জাল নিয়োগপত্র প্রভৃতি উদ্ধার হয়েছে। প্রতারণা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে তাকে। শুক্রবার তাকে খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়েছে বলে জানা গেছে। তাকে হেফাজতে নিয়ে এই চক্রের পান্ডাদের খোঁজ চালানো হবে বলে রেল পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন (Advertisement) :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago