Kharagpur

“মোদী-ভরসায় সুরক্ষা, দিদি-ভরসায় তালিবানদের গুলি” খড়্গপুরে ফের বিতর্কিত মন্তব্য সাংসদ দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: “মোদীর উপর ভরসা রাখলে সুরক্ষিত থাকবেন, দিদির উপর ভরসা করলে তালিবানদের গুলি কপালে লেখা আছে”! খড়্গপুরে ফের বিতর্কিত মন্তব্য মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ আরও বলেন, “মোদীজি সমস্ত ভারতীয়দের সুরক্ষিত ভাবে দেশে ফেরাচ্ছেন। এর আগেও তিনি লিবিয়া থেকে ভারতীয়দের ফিরিয়ে এনেছিলেন। লকডাউনের সময় ৭০ লক্ষ ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে এনেছিলেন! মোদীজি হ্যাঁ তো মুমকিন হ্যায়! আর, দিদির উপর ভরসা করলে, কপালে লেখা আছে তালিবানদের গুলি!” দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্যের পরই জেলা জুড়ে বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে।

দিলীপ ঘোষ :

অপরদিকে, “লক্ষ্মীর ভান্ডার” এবং “মাদার ডেয়ারি” নিয়েও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, “মোদী জি টাকা পাঠালে অ্যাকাউন্টে পাঠান। আর দিদির ৫০০-১০০০ টাকার জন্য মানুষকে ভিক্ষার ঝুলি নিয়ে লাইন দিতে হচ্ছে! পদপিষ্ট হয়ে আহত হচ্ছেন মহিলারা। উনি তো অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারতেন।” মাদার ডেয়ারি নিয়ে বিস্ফোরক অভিযোগ করে বলেন, “এর আগে মেট্রো ডেয়ারি কে লুটে পুটে খেয়েছেন দিদির ভাইয়েরা। এবার, টার্গেট মাদার ডেয়ারি। সব সিন্ডিকেট চলছে।” অপরদিকে, দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের উত্তর দিয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজয় হাজরা। তিনি বললেন, “দিলীপ ঘোষের তালিবানী মন্তব্যের পরিচয় খড়্গপুর বাসী এর আগে পেয়েছেন। মানুষ মোদীর উপর ভরসা করে খড়্গপুরে ওনাদের দলের বিধায়ক করেছেন। আর, জলমগ্ন মানুষ বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, ত্রাণ চেয়ে দিলীপ বাবু’র নোংরা মন্তব্য শুনেছেন। উনি বিদায়ী কাউন্সিলর-কে ল্যাম্প পোস্টে বেঁধে রাখতে বলেছেন, তাঁর বাড়ির সামনে মলমূত্র ত্যাগ করতে বলেছেন। এটাই ওনার রাজনৈতিক পরিচয়! আর, মোদীজি যখন নোটবন্দি করে, লক্ষ্য লক্ষ্য গরীব মানুষকে লাইনে দাঁড় করিয়ে মৃত্যুমুখে ঠেলে দিয়েছিলেন, তখন মোদী জির ভাইয়েরা কি করছিল! দেশের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছেন মোদী জির ভাইয়েরা। আর উনি খড়্গপুর বাসী-মেদিনীপুর বাসীকে বলছেন মোদীর উপর ভরসা করতে! মানুষ জানে গরীবের প্রকৃত বন্ধু কে। মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago