Kharagpur

Kharagpur: কাগজপত্র দেখতে চাইতেই কর্তব্যরত আধিকারিকের উপর ঝাঁপিয়ে পড়ল চালক ও খালাসি! বালি মাফিয়াকে সঙ্গে নিয়ে খড়্গপুরে জাতীয় সড়কের উপর বেধড়ক মারধর MVI-কে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ নভেম্বর: জাতীয় সড়কের উপরে বালি গাড়ি আটকে তার বৈধ কাগজপত্র দেখতে চাইলে দেবাশীষ কুন্ডু নামে এক এম.ভি.আই (MVI) বা পরিবহন আধিকারিক-কে বেধড়ক মারধরের ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত উত্তর সিমলার কাছে। আহত অবস্থায় ওই MVI (Motor Vehicle Inspector) আধিকারিককে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার রাতে ৬ নং জাতীয় সড়কের উপর এই ঘটনাটি ঘটে। তবে দোষীরা এখনো অধরা! যদিও, খবর পেয়ে ওই আধিকারিককে ফোন করেন স্বয়ং পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি আশ্বস্ত করেন, এই ঘটনায় কাউকে ছাড়া হবে না। একইসঙ্গে কর্তব্যরত ওই আধিকারিককে নিজের কাজ চালিয়ে যাওয়ার বার্তাও দেন তিনি।

হামলা আধিকারিকের উপর:

Advertisement:

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার রাত্রি ৯টা নাগাদ খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের উত্তর সিমলার কাছে একটি বালি বোঝাই ট্রাক আটকে দেন ওই এম.ভি.আই বা পরিবহন আধিকারিক। এরপরই, ওই গাড়ির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তাঁর উপর চাড়াও হয় গাড়িচালক ও খালাসি। এরপর তারা ফোন করে স্থানীয় এক বালি মাফিয়াকে ডেকে নিয়ে এসে, ওই আধিকারিককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকি, আধিকারিকের গলা থেকে সোনার চেন (হার) ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি। গুরুতর আহত হন MVI দেবাশীষ কুন্ডু। তিনি জানিয়েছেন, তাঁর উপরে চড়াও হয় বুকে, পিঠে লাথি-ঘুসি মারা হয়। গলা থেকে ছিনিয়ে নেওয়া হয় তাঁর সোনার চেন। এরপর, আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে নিয়ে যাওয়া হয় খড়্গপুর গ্রামীন থানায়। সেখান থেকে তাঁকে পাঠানো হয় খড়্গপুর মহকুমা হাসপাতাল। ঘটনার তদন্ত নেমেছে খড়্গপুর গ্রামীন থানার পুলিশ। গভীর রাতেই ঘটনাস্থলে পৌঁছন মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার এবং খড়গপুর গ্রামীন থানার ওসি আসিফ সানি। তবে, এই ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। প্রশ্ন উঠছে জাতীয় সড়কের উপর পুলিশি নিরাপত্তা বা পুলিশের দায়িত্ব পালন ঘিরেও! জানা যায়, আধিকারিক আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই খোদ পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তাঁকে ফোন করেন এবং আশ্বস্ত করে বলেন, দোষীদের ছাড়া হবে না। নিজের কর্তব্যে অবিচল থাকার পরামর্শও দিয়েছেন বলে দাবি ওই আধিকারিকের। এদিকে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago