দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৬ ডিসেম্বর: প্রিয় সুপারস্টারের বহু প্রতীক্ষিত সিনেমা রিলিজ হতেই ঢাক-ঢোল বাজিয়ে, বাজি ফাটিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠলেন ফ্যানেরা! পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের বোম্বে সিনেপ্লেক্সের বাইরে এমনই দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার। উল্লেখ্য যে, প্রায় তিন বছরের অপেক্ষা শেষে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) ‘পুষ্পা টু’ (Pushpa 2) রিলিজ হয়েছে বৃহস্পতিবার। আর সেই আনন্দেই ঢাক-ঢোল বাজিয়ে, বাজি ফাটিয়ে আনন্দে মেতে উঠতে দেখা গেল ‘মিনি ইন্ডিয়া’ খড়্গপুরের সিনেমাপ্রেমী মানুষজনদের। আল্লু অর্জুনের ছবিতে মালা পরিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁর ফ্যানেরা।
মূলত, তেলেগুভাষী তথা দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ভক্তরাই বৃহস্পতিবার বিকেল নাগাদ খড়্গপুর শহরের বোম্বে সিনেপ্লেক্সের বাইরে উচ্ছ্বাসে মেতে ওঠেন। বোম্বে সিনেপ্লেক্সের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবারের প্রতিটি শো-ই হাউসফুল হয়েছে। আগামী কয়েকদিন ধরে এমনটাই চলবে বলেও আশাবাদী মালিকপক্ষ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…