Jhargram

লোকাল ট্রেন চালু, এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, নতুন রেলপথ নির্মাণ সহ ৫ দফা দাবিতে ঝাড়গ্রামবাসীর ‘রিলে অনশন’

সৌমেন মন্ডল, ঝাড়গ্রাম, ২৮ আগস্ট: গীতাঞ্জলি, পুরুষোত্তম, নীলাচল প্রভৃতি সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনগুলির ঝাড়গ্রামে স্টপেজ দেওয়া সহ বিভিন্ন দাবিতে রিলে অনশন মঞ্চে সামিল হয়েছে ঝাড়গ্রামের বিভিন্ন সংগঠন। প্রসঙ্গত, চিকিৎসা, পড়াশোনা সহ নানা প্রয়োজনে ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা বিভিন্ন স্থানে যাওয়া-আসার জন্য ট্রেনের উপর নির্ভরশীল। কিন্তু, হঠাৎ করে ট্রেনগুলি বন্ধ হয়ে যাওয়ায় প্রবল সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আর, সেকারণেই ঝাড়গ্রামবাসীর পক্ষ থেকে চার দফা দাবির সমর্থনে রিলে অনশন মঞ্চ তৈরী হয় গত ২০ই আগষ্ট। পরবর্তী সময়ে কুড়মী সমন্বয় মঞ্চ ঝাড়গ্রাম – পুরুলিয়া রেলপথ নির্মাণের দাবি সংযুক্ত করার প্রস্তাব দেন। সেই মতো বর্তমানে পাঁচ দফা দাবি সনদ নিয়ে এই রিলে অনশন চলছে।

অনশনে ঝাড়গ্রামবাসী :

এই রিলে অনশনের সমর্থনে এগিয়ে এসেছে বিভিন্ন শ্রমিক সংগঠন, কুড়মী সমন্বয় মঞ্চ, জুবলি মার্কেট ব্যবসায়ী সমিতি, Jhargram Repoters Club এবং Bengal Chemists & Drugists association এছাড়াও ঝাড়গ্রাম শহরের নাগরিক বৃন্দ। দাবিগুলি হল- ১. অবিলম্বে নীলাচল, গীতাঞ্জলি, পুরুষোত্তম এক্সপ্রেস এর পুনরায় স্টপেজ দিতে হবে।
২.স্টিল এক্সপ্রেস ঝাড়গ্রামের মানুষের স্বার্থে চালু করতে হবে।
৩. ঝাড়গ্রাম কদমকানন রেল গেটে সাবওয়ে নির্মান করতে হবে।
৪. ঝাড়গ্রাম পুরুলিয়া রেলপথ জঙ্গলমহলবাসীর স্বার্থে অবিলম্বে নির্মাণ করতে হবে।
৫.হকার বন্ধুদের দীর্ঘদিন ধরে কাজ নেই এবং সাধারণ মানুষের প্রয়োজনে অবিলম্বে লোকাল ট্রেন চালু করতে হবে।

অবিলম্বে এই দাবিগুলি পূরণের জন্য রেল কর্তৃপক্ষের কাছে আবেদনও তুলে ধরা হচ্ছে বলে অনশনকারীরা জানিয়েছেন।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago