Categories: Jhargram

Foreign Liquor Seized: অবৈধভাবে বিদেশি মদ বিক্রির অভিযোগ! SDPO’র নেতৃত্বে রাতভর অভিযান, নয়াগ্রামে উদ্ধার কয়েক লক্ষ টাকার মদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৩ জানুয়ারি: গোপন সূত্রে খবর এসেছিল অবৈধভাবে বিদেশি মদ বিক্রির! অভিযোগ পেয়েই সোমবার রাতভর ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার বিদেশি মদ উদ্ধার করল নয়াগ্ৰাম থানার পুলিশ। গোপীবল্লভপুরের এসডিপিও (SDPO) কৃষ্ণগোপাল মিনার নেতৃত্বে, নয়াগ্ৰাম থানার পুলিশ অতর্কিতে অবৈধভাবে বিদেশি মদ বিক্রির ঠেক গুলিতে অভিযান চালায়। নয়াগ্ৰামের নিগুই গ্রামের একটি বাড়িতে থেকে ২৫০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি নয়াগ্ৰামের চাঁদাবিলাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১৭১ বোতল বিদেশি মদ। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়গ্রামের নয়াগ্ৰাম ব্লকের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ৪২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

অবৈধভাবে বিদেশি মদ বিক্রির বিরুদ্ধে অভিযান:

প্রসঙ্গত, বেআইনিভাবে বা কোনো অনুমতি ছাড়া অবৈধভাবে গোপনে বিদেশি মদ এনে বিক্রি করতেন নয়াগ্রামের বিভিন্ন এলাকার অসাধু ব্যবসায়ীরা। গোপন সূত্রে খবর পাওয়ার পর, পুলিশের পক্ষ থেকে কয়েকদিন ধরে নজরদারি চালানো হচ্ছিল। অভিযোগের সত্যতা খুঁজে পেয়ে, সোমবার রাতভর তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে কয়েক লক্ষ টাকার বিদেশি মদ উদ্ধার করা হয়। যদিও, এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে, যাদের বাড়ি থেকে বিদেশি মদের বোতল উদ্ধার হয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে নয়াগ্রাম থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে চোলাই মদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চলছেই। এর মধ্যেই, বেআইনিভাবে কিছু মানুষ গোপনে বিদেশি মদ বিক্রি করছে বলে পুলিশের কাছে খবর আসে। তারপরই, পুলিশের পক্ষ থেকে অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার করা হয় বলে জেলা পুলিশের এক আধিকারিক জানান।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago