Investigation

SSC Scam: চালিয়ে খেলছে ED-CBI! গ্রেফতার সুবীরেশ, ৫৮ দিন পর ১৫ হাজার পাতার চার্জশিট ইডি’র; ‘অপা’র ১০৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৯ সেপ্টেম্বর: অবশেষে গ্রেফতার করা হল স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সুবীরেশ ভট্টাচার্য-কে। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি-র চেয়ারম্যান ছিলেন সুবীরেশ। পরবর্তী সময়ে তাঁকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে গত ২৫ আগস্ট তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তাঁর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ছিলোই। ফের সোমবার এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তে সুবীরেশের বাঁশদ্রোণীর ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালান সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, বেশ কয়েক ঘণ্টা ওই ফ্ল্যাটে তল্লাশি চালানোর পাশাপাশি সুবীরেশকে জিজ্ঞাসাবাদও করা হয়। বক্তব্যে অসঙ্গতি থাকার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই। সন্ধ্যার মধ্যেই তাঁকে নিজাম প্যালেসে নিয়ে আসা হবে বলে জানা গেছে। যেখানে তাঁর জন্য অপেক্ষা করছেন পার্থ চট্টোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গাঙ্গুলীরা!

সিবিআই গ্রেপ্তার করলো সুবীরেশ ভট্টাচার্য-কে:

অন্যদিকে, পার্থ-অর্পিতা’কে গ্রেফতার (২৩ জুলাই সাত সকালেই) করার ৫৮ দিন পর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দিতে চলেছে ইডি (Enforcement Directorate)। এসএসসি ‘দুর্নীতি’ মামলার চার্জশিটটি সব মিলিয়ে প্রায় ১৫ হাজার পাতার বলে জানা গেছে। এর মধ্যে মূল চার্জশিট ১৭২ পাতার। এর সঙ্গে রয়েছে, ছবি-সহ বিপুল পরিমাণ নথি। চার্জশিটে পার্থ এবং অর্পিতা ছাড়াও ছ’টি সংস্থার নাম উল্লেখ করা হয়েছে। সেগুলি হল ইচ্ছে এন্টারটেনমেন্ট, সেন্ট্রি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড, সিমবায়োসিস, ভিউমোর হাইরাইজ প্রাইভেট লিমিটেড, অনন্ত টেক্সফ্যাব প্রাইভেট লিমিডেট এবং অপা ইউটিলিটি সার্ভিস। চার্জশিটে পার্থ, অর্পিতা এবং ছ’টি সংস্থার বিরুদ্ধে বেআইনি বেআইনি অর্থ লেনদেন প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। ওই মামলায় ৪৩ জন সাক্ষীর উল্লেখ করেছে ইডি। দুটি ট্রাঙ্কে করে আদালতে এদিন চার্জশিট নিয়ে এসেছেন ইডি আধিকারিকরা। অপরদিকে, শিক্ষক নিয়োগে দুর্নীতি-কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়ের নামে মোট ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর ইডি সূত্রে। তদন্তকারী সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পার্থ ও তাঁর সহযোগীর ৪৮.২২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে, অর্পিতার দুই ফ্ল্যাট থেকে মোট ৪৯.৮০ কোটি নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। উদ্ধার হওয়া সোনাদানার মূল্য ৫.০৮ কোটিরও বেশি। সব মিলিয়ে মোট ১০৩.১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির তরফে আরও জানানো হয়েছে, বাজেয়াপ্ত হওয়া ৪৮.২২ কোটি টাকার মধ্যে ৪০-টি স্থাবর সম্পত্তি রয়েছে, যার মূল্য ৪০.৩৩ কোটি টাকা। পাশাপাশি ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও সন্ধান পাওয়া গিয়েছে, যেখানে ৭.৮৯ কোটি টাকা রয়েছে।

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago