International

Indian Air Force: পশ্চিম মেদিনীপুরের আকাশে ভারত আর আমেরিকার যুদ্ধবিমান! ঘুম উড়েছে চীনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৪ এপ্রিল: পশ্চিম মেদিনীপুরের আকাশে উড়ল মার্কিন যুদ্ধ বিমান। আর, তাতেই নাকি ঘুম উড়েছে চীনের! আসলে, ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) যুদ্ধ বিমানের সঙ্গে মার্কিন যুদ্ধবিমানের যৌথ মহড়া শুরু হল সোমবার (২৪ এপ্রিল) থেকে। পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার খড়্গপুর গ্রামীণে অবস্থিত কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশন বা বায়ুসেনা ঘাঁটিতে (Kalaikunda Air Force Station) সোমবার ‘কোপ ইন্ডিয়া ২০২৩’ (Cope India 2023) উপলক্ষে একযোগে মহড়া করতে দেখা গেল একাধিক মার্কিন ও ভারতীয় যুদ্ধবিমানকে। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে এদিনের মহড়ায় রাফাল (Rafale), তেজস, জাগুয়ার, এসইউ-৩০, এমকেআই প্রভৃতি যুদ্ধবিমান (Fighter Jets) ছিল। সেখানে আমেরিকার তরফে এফ-১৫ এর মতো শক্তিশালী যুদ্ধবিমান আকাশে ঝড় তোলে।

যৌথ মহড়া কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশনে :

প্রসঙ্গত, সামরিক সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়া দৃঢ় করতে বহুদিন ধরেই বিভিন্ন দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়া করে আসছে ভারত। এর আগেও একবার যৌথ মহড়া হয়েছিল আমেরিকার সঙ্গে। সোমবারও তা অনুষ্ঠিত হল কলাইকুন্ডা সামরিক ঘাঁটিতে। আর, এতেই নাকি ভয় পেয়েছে ভারতের ‘চিরশত্রু’ হিসেবে পরিচিত চীন ও পাকিস্তানের মতো দেশগুলি। সীমান্তে যাদের সঙ্গে প্রায় প্রতিদিনই যুদ্ধ ও গোলাগুলি লেগে রয়েছে! এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ২০১৬ সালের জুন মাসে আমেরিকা (America/ USA) ভারতকে তাদের প্রধান প্রতিরক্ষা অংশীদারের তকমা দেয়। এমনকী সম্প্রতি পেন্টাগন এবং নয়াদিল্লির মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক মউ (MoU) স্বাক্ষরিত হয়েছে। তারপর এই যৌথ মহড়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago