Industry

ফের ‘লক্ষ্মী’ এল মেদিনীপুরে! খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকে রং কারখানা করবে বিড়লা গোষ্ঠী, হবে কর্মসংস্থান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ অক্টোবর: তাজপুরের পর খড়্গপুর! ফের ‘লক্ষ্মী’ এল মেদিনীপুরে। লক্ষ্মীপুজোর পরদিনই রাজ্যে নতুন শিল্পের আগমন। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে (Kharagpur) হাজার কোটি টাকা বিনিয়োগে রঙের কারখানা করতে চলেছে আদিত্য বিড়লা গোষ্ঠী। সূত্রের খবর, এই রঙের কারখানায় উৎপাদন শুরু হলে ৬০০ মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। এ ছাড়াও, পরোক্ষ ভাবে কর্মসংস্থান হবে আরও দেড়-দু’ হাজার মানুষের। নবান্ন সূত্রে খবর, দুর্গা পূজার আগেই রাজ্যে একটি রং কারখানা করতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিল আদিত্য বিড়লা গোষ্ঠী। তারই প্রেক্ষিতে, গতকাল (বৃহস্পতিবার) নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠকে বসেন বিড়লা শিল্পগোষ্ঠীর কার্যনির্বাহী সভাপতি সুনীল বাজাজ ও চিফ অপারেটিং অফিসার অজিত কুমার।

আদিত্য বিড়লা গোষ্ঠী রং কারখানা করবে খড়্গপুরে :

উল্লেখ্য যে, গত ৪ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, রাজ্যে রং কারখানা করতে চেয়ে লিখিত প্রস্তাব দেয় আদিত্য বিড়লা গোষ্ঠী। ওই প্রস্তাবের প্রেক্ষিতে বৃহস্পতিবার নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন এই শিল্প গোষ্ঠীর কার্যনির্বাহী সভাপতি সুনীল বজাজ ও মুখ্য প্রধান পরিচালন আধিকারিক (সিওও) অজিত কুমার। ঠিক হয়, খড়্গপুর বিদ্যাসাগর শিল্পতালুকের (Vidyasagar Industrial Park) ৮০ একর জায়গায় রং কারখানা গড়ে তোলা হবে। মূল কারখানার পাশাপাশি অনুসারী উৎপাদন কেন্দ্রগুলিও স্থাপন করবে আদিত্য বিড়লা গোষ্ঠী। জমি দেখার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ। প্রকল্পে প্রাথমিকভাবে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে বিড়লারা। সংস্থার লক্ষ্য, বছরে ২৬ কোটি লিটার রং তৈরি করা। আগামী ২ বছরের মধ্যে প্রকল্পটি চালু হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিদ্যাসাগর শিল্পতালুক (বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক) :

সম্প্রতি, পূর্ব মেদিনীপুরের দীঘা সংলগ্ন তাজপুরে বন্দর তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে। তাজপুর সমুদ্রবন্দর নির্মাণের জন্য পশ্চিমবঙ্গ শিল্পন্নয়ন নিগমের তরফে বিজ্ঞপ্তি দিয়ে গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে। সমুদ্র বন্দর তৈরি করতে পারবে এমন সংস্থাগুলি আগামী ২০ ডিসেম্বরের মধ্যে টেন্ডারের আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। ১৬ হাজার কোটি টাকার বিনিয়োগে তাজপুরে গড়ে উঠবে এই গভীর সমুদ্রবন্দর। এটাই রাজ্যের প্রথম গভীর সমুদ্রবন্দর। এই বন্দর নির্মাণ সম্পূর্ণ হলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এরপরই সম্প্রতি তাজপুরে গ্রিনফিল্ড বন্দর তৈরির প্রক্রিয়া শুরু করে রাজ্য। এরইমধ্যে আবার নতুন শিল্পের আগমনীবার্তা! পশ্চিম মেদিনীপুরে খড়্গপুরে রঙের কারখানা তৈরি করতে চলেছে দেশের জনপ্রিয় শিল্পগোষ্ঠী আদিত্য বিড়লা।

পূর্ব মেদিনীপুরের তাজপুরে হবে সমুদ্র বন্দর :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago