IIT KHARAGPUR

Kharagpur: আইআইটি খড়্গপুরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে এই প্রথম সরকারি স্কুলে‌ অত্যাধুনিক পানীয় জল প্রকল্পের সূচনা

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট:আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) রুরাল ডেভেলপমেন্ট (Rural Development) বিভাগের উদ্যোগে এবং খড়্গপুরের মেটালিক ফুয়েল প্রাইভেট লিমিটেডের আর্থিক আনুকূল্যে পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম কোন সরকারি বিদ্যালয়ে (বা, সরকার পোষিত বিদ্যালয়ে) তৈরি হলো অত্যাধুনিক পানীয় জল প্রকল্প। যার পোশাকি নাম দেওয়া হয়েছে, মাল্টি ফিল্টার্ড ইউভি ট্রিটেড ড্রিংকিং ওয়াটার ফেসিলিটি (Multi Filtered UV Treated Drinking Water Facility)। শুক্রবার খড়্গপুর শহরের উপকণ্ঠে সালুয়া সংলগ্ন গোপালী ইন্দ্রনারায়ণ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, IIT Kharagpur- এর রুরাল ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. সোমনাথ ঘোষাল, অবর বিদ্যালয় পরিদর্শক (SI) দোলন চাঁপা মান্না, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্পিতা পড়্যা দাস এবং মেটালিক ফুয়েল প্রাইভেট লিমিটেডের শীর্ষ আধিকারিক বৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষিকারা।

পানীয় জল প্রকল্পের উদ্বোধন:

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্পিতা পড়্যা দাস বলেন, “আইআইটি খড়্গপুরের রুরাল ডেভেলপমেন্ট বিভাগের উদ্যোগে তথা তাঁদের প্রযুক্তি ব্যবহার করেই এই পানীয় জল প্রকল্প নির্মিত হয়েছে। বিভাগের অধ্যাপক সোমনাথ ঘোষালের কৃতিত্ব অপরিসীম। একইসঙ্গে, মেটালিক ফুয়েল প্রাইভেট লিমিটেডের আর্থিক সহায়তা ছাড়া এই প্রকল্প তৈরি হতো না। পুরো খরচ-ই তাঁরা করেছেন। উদ্বোধনের দিন সংস্থার কলকাতার আধিকারিকরা উপস্থিত ছিলেন।” তিনি এও জানিয়েছেন, মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে ২০০০ লিটার জল পরিশুদ্ধ এবং মিনারেল যুক্ত হবে এই অত্যাধুনিক প্রযুক্তির পানীয় জল প্রকল্পের মাধ্যমে। এর আগে, খড়্গপুর গ্রামীণ এলাকার গোপালী সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের জন্য আইআইটি খড়্গপুরের পক্ষ থেকে এই ধরনের প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু, জেলার কোন বিদ্যালয়ে এই প্রথম এই ধরনের প্রকল্পের উদ্বোধন করা হলো।

উদ্বোধন করলেন অবর বিদ্যালয় পরিদর্শক:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago