IIT KHARAGPUR

IIT Kharagpur: জানুয়ারি থেকেই ইনডোর পরিষেবা শুরু হবে IIT খড়্গপুরের শ্যামপ্রসাদ মুখার্জি হাসপাতালে; স্থানীয়দের কাজের দাবিতে বিক্ষোভ AITUC-র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ ডিসেম্বর: গত ১৮ ডিসেম্বর আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ৬৯-তম সমাবর্তন (69th Convocation) মঞ্চ থেকেই ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি (Prof. Viredra Kumar Tewari) ঘোষণা করেছিলেন, আইআইটি খড়্গপুরের ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন বছরের (২০২৪) জানুয়ারি মাস থেকেই ইনডোর পরিষেবা অর্থাৎ রোগী ভর্তি পরিষেবা চালু হবে। সুপার স্পেশালিটি এই হাসপাতালে ১০০টি শয্যা থাকবে বলেও জানিয়েছিলেন তিনি। তাঁর এই ঘোষণার ৪ দিনের মধ্যেই ওই হাসপাতালের স্থানীয়দের নিয়োগ করার দাবিতে বিক্ষোভ দেখানো হলো বাম শ্রমিক সংগঠন AITUC-র তরফে। শুক্রবার সকালে সংগঠনের নেতা-কর্মী-সমর্থকেরা শ্যামাপ্রসাদ মুখার্জি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, “বাইরের লোক নিয়োগ করা চলবেনা, এই হাসপাতালে স্থানীয়দেরই নিয়োগ করতে হবে।”

বিক্ষোভ:

এদিন, AITUC-র খড়্গপুর শাখার নেতৃত্বের অভিযোগ, “নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে এই হাসপাতালের ভেতরে সিন্ডিকেট রাজ চলছে! তা অবিলম্বে বন্ধ করতে হবে। হাসপাতালের বিভিন্ন পদে স্থানীয়দের নিয়োগ করতে হবে।” প্রসঙ্গত উল্লেখ্য, বছর তিনেক আগে খড়্গপুর গ্রামীণের বলরামপুর এলাকায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি সুপার স্পেশালিটি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। সেই সময় হাসপাতালের নাম নিয়ে এক প্রস্থ বিক্ষোভ হয়। ডঃ বিধান চন্দ্র রায়ের নামেই নতুন এই হাসপাতালের নামকরণ করার দাবি তোলেন একাংশ। পরে অবশ্য সদ্য প্রতিষ্ঠিত মেডিক্যাল কলেজটির নাম ডঃ বিধান চন্দ্ররায়ের নামে করা হয়- “ডঃ বি.সি রায় ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, আইআইটি খড়্গপুর” (Dr. BC Roy Institute of Medical Sciences, IIT Kharagpur)। একইসঙ্গে, সুপার স্পেশালিটি হাসপাতালটির নাম করা হয়- “ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি সুপার স্পেশালিটি হাসপাতাল।” বছরখানেক আগেই এই হাসপাতালে আউটডোর পরিষেবা চালু হয়। এবার সেখানে ইনডোর পরিষেবা চালু হওয়ার খবরে খুশি আপামর খড়্গপুরবাসী। তবে, সেই হাসপাতালেরই বিভিন্ন পদে স্থানীয়দের নিয়োগের দাবি তুললেন সিপিআইয়ের শ্রমিক সংগঠন AITUC নেতৃত্ব।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago