IIT KHARAGPUR

IIT Kharagpur: চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ করবে আইআইটি খড়্গপুর, বেতন ১ লক্ষ টাকার বেশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১০ এপ্রিল: চিফ এক্সিকিউটিভ অফিসার (Chief Executive Officer) পদে নিয়োগ করবে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)-এর আর্থিক সহায়তায় গড়ে ওঠা আইআইটি খড়্গপুরের এগ্রি বিজনেস ইনকিউবেশন ফাউন্ডেশন (এবিফ)-এর জন্য এই নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চুক্তিভিত্তিক এই পদের জন্য নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এজন্য ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। নিয়োগ হবে চিফ এক্সিকিউটিভ অফিসারের ১টি পদে। বয়স ৪০ বছরের কম হলে আবেদন জানানো যাবে। প্রাথমিক ভাবে ১ বছরের জন্য নিয়োগ করা হবে এই পদে। তবে কাজের ভিত্তিতে প্রতি বছর চুক্তির পুনর্নবীকরণের মাধ্যমে কাজের মেয়াদ বেড়ে ৫ বছর পর্যন্ত হতে পারে। নিযুক্ত ব্যক্তির মাসিক বেতন হবে প্রায় ১,২০,০০০ টাকা।

আইআইটি খড়্গপুর (IIT Kharagpur):

চাকরিপ্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং/ ফুড টেকনোলজি/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজিতে ফার্স্ট ক্লাস-সহ বিই/ বিটেক পাশ হতে হবে। এছাড়াও, স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ বা এগ্রি বিজনেস/ রুরাল ডেভেলপমেন্ট/ অপারেশন্স/ টেকনোলজি কমার্শিয়ালাইজেশন-এ ২ বছরের পি.জি ডিপ্লোমা থাকলেও আবেদন জানাতে পারবেন। একইসঙ্গে প্রয়োজন এগ্রি বিজনেস সেক্টর/ অ্যাক্সেলেরেটর প্রোগ্রামে কাজের ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাও। যদি প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে পিএইচডি/ স্টার্ট আপ কোম্পানিতে বিজনেস মেন্টরিংয়ের অভিজ্ঞতা/ ইন্টালেকচুয়াল প্রপার্টি সম্পর্কিত জ্ঞান/ লিখিত এবং কথোপকথনের দক্ষতা অথবা অন্যান্য দক্ষতা থাকে, তা হলে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে। প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.iitkgp.ac.in) ঢুকে ‘নন টিচিং পজিশনস’ বিভাগে গিয়ে আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য এসসি/ এসটি/ বিশেষ ভাবে সক্ষম/ মহিলা প্রার্থীদের ৫০০ টাকা এবং অন্যান্য প্রার্থীদের ১০০০ টাকা জমা দিতে হবে। আবেদন করার শেষ দিন আগামী ৩০ এপ্রিল। এই নিয়োগের বিষয়ে আরও বিশদে জানার জন্য প্রার্থীদের আইআইটি খড়্গপুরের (www.iitkgp.ac.in) ওয়েবসাইটে যেতে হবে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago