IIT KHARAGPUR

IIT Kharagpur: শিক্ষা ও গবেষণায় আরো সমৃদ্ধির স্বার্থে স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে MoU স্বাক্ষরিত IIT খড়্গপুরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২০ মার্চ: আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) মুকুটে নতুন পালক। শিক্ষাদান, গবেষণা সহ শিক্ষাক্ষেত্রে নানা পরিষেবা প্রদানে আরো একধাপ এগালো ভারতের প্রাচীনতম এই আইআইটি (IIT Kharagpur)। সম্প্রতি, স্কটল্যান্ডের এডিনবার্গ ইউনিভার্সিটি (The University of Edinburgh) এবং ভারতের খড়গপুর আইআইটি (IIT Kharagpur)’র মধ্যে একটি মউ (MoU/ Memorandum of Understanding) স্বাক্ষরিত হল। আজ, সোমবার (২০ মার্চ) তা লিখিত বিবৃতি আকারে জানানো হয়েছে আইআইটি খড়্গপুরের তরফে। এও জানানো হয়, আইআইটি খড়্গপুরের পক্ষে অধ্যাপক জয়ন্ত মুখোপাধ্যায় (Dean, Outreach and Alumni Affairs) এবং এডিনবার্গ ইউনিভার্সিটি পক্ষে অধ্যাপক নেইল রবার্টসনের উপস্থিতিতে এই মউ (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মউ স্বাক্ষরিত হল :

আইআইটি সূত্রে খবর, এই মউ স্বাক্ষরিত হওয়ার ফলে স্কটল্যান্ডে অবস্থিত এডিনবার্গ ইউনিভার্সিটি সাথে যৌথভাবে পাঠদান, শিক্ষাক্ষেত্রে নানা আবিষ্কার ও গবেষণামূলক নানা ক্ষেত্র প্রসারিত হবে। এই চুক্তির মেয়াদ পাঁচ বছর। এর আগে আইআইটি খড়গপুর এবং এডিনবার্গ ইউনিভার্সিটি যৌথভাবে ফ্যাকাল্টি ভিজিট, নানা গবেষণামূলক কর্মশালা করেছে। বিশ্বের দু’টি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি বা সমঝোতা (MoU) যে শুধুমাত্র এই বিষয় গুলোকেই বহুগুণে বাড়িয়ে তুলবে তা নয়; পড়ুয়া, গবেষক ও অধ্যাপকদেরও আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের মেলে ধরার সুযোগ‌ আরো বৃদ্ধি করবে। খড়গপুর আইআইটি’র অধ্যাপক জয়ন্ত মুখোপাধ্যায় বলেন, এই সহযোগিতা পড়ুয়াদের পাশাপাশি দুই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপকেরও অ্যাকাডেমিক এবং গবেষণা ক্ষেত্রে সমন্বয় সাধন করবে। যৌথ পাঠক্রম তৈরি হবে। সমৃদ্ধ হবেন ভারতের প্রাচীনতম এই আইআইটি’র পড়ুয়া, গবেষক ও অধ্যাপকবৃন্দ। আইআইটি খড়্গপুরের অধ্যাপক গৌতম চক্রবর্তী (সহযোগী ডিন, আন্তর্জাতিক সম্পর্ক) বলেন, “এই চুক্তির ফলে আমাদের ভারতীয় শিক্ষার ‘বিশ্বায়ন’ আদিগন্ত প্রসারিত হবে। সর্বজনীন এবং অন্তর্ভুক্তিমূলক যৌথ পাঠদান প্রক্রিয়া আমাদের ভবিষ্যতের প্রযুক্তিগত সাধনা ও ধ্যানধারণার মান আরো উন্নত করবে।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

5 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago