IIT KHARAGPUR

IIT Kharagpur: QS আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে সারা দেশের মধ্যে ‘দ্বিতীয়’ স্থান অধিকার করল IIT খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২০ ডিসেম্বর: কিউএস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং-২০২৫ (স্থায়িত্ব)- এ সারা দেশে ‘দ্বিতীয়’ স্থান অধিকার করল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। সম্প্রতি প্রকাশিত এই QS World University Ranking-2025 (Sustainability) বা কিউএস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং (স্থায়িত্ব)-এ সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে আইআইটি দিল্লি (IIT Delhi)। র‌্যাঙ্কিংয়ে প্রভূত উন্নতি করে ‘দ্বিতীয়’ স্থানে উঠে এসেছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। মূলত পরিবেশ ও সামাজিক অবস্থানের বিচারে ‘QS’ (Quacquarelli Symonds) সংস্থার তরফে এই ‘স্থায়িত্ব’ র‌্যাঙ্কিং প্রদান করা হয়। এই র‌্যাঙ্কিং অনুযায়ী এবার বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ১৭৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে ১৭১ ও দেশে ‘প্রথম’ স্থান অধিকার করেছে আইআইটি দিল্লি (IIT Delhi)। আন্তর্জাতিক ক্ষেত্রে ২০২ ও দেশে ‘দ্বিতীয়’ স্থান (এশিয়া মহাদেশে ২৩তম স্থান) অধিকার করেছে আইআইটি খড়্গপুর। দেশে তৃতীয় স্থান (বিশ্বে ২৩৪) অধিকার করেছে বোম্বে আইআইটি (IIT Bombay)।

আইআইটি খড়্গপুর (IIT Kharagpur):

বিজ্ঞাপন:

প্রসঙ্গত উল্লেখ্য, পরিবেশ, গবেষণা, কর্মসংস্থানের সুযোগ প্রভৃতির বিচারে এই র‌্যাঙ্কিং প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন আআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। এর আগে গত জুন মাসে প্রকাশিত ‘কিউএস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং-২০২৫’ (QS World University Ranking-2025)-এ সার্বিক বিচারেও ৪৯ ধাপ এগিয়ে (২০২৪-এর তুলনায়) আন্তর্জাতিক ক্ষেত্রে ২২২তম র‌্যাঙ্ক (Rank) করেছিল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। সার্বিক বিচারে দেশে ‘চতুর্থ’ স্থান অধিকার করে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। আইআইটি খড়্গপুরের ডিরেক্টর বীরেন্দ্র কুমার তেওয়ারি (Prof. Virendra Kumar Tewari) বলেন, “সর্বশেষ ‘QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫- সাসটেইনেবিলিটি’-তে সারা দেশে দ্বিতীয় স্থান অধিকার করে আমরা গর্বিত। আইআইটি খড়্গপুরের কৃত্রিম বুদ্ধিমত্তা, অগ্রিম উৎপাদন ব্যবস্থা, পরিবহন, 5G নেটওয়ার্ক, নিরাপত্তা প্রকৌশল ও বিশ্লেষণ, গুণমান ও নির্ভরযোগ্যতা, সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা, নির্ভুল কৃষি, খাদ্য ও পুষ্টি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বমানের গবেষণা এবং অত্যাধুনিক পরিকাঠামো ‘বিকশিত ভারত’ তথা ভারতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে বদ্ধপরিকর।”

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago