IIT KHARAGPUR

QS Ranking: কিউ.এস এশিয়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি-র তালিকায় দেশের মধ্যে পঞ্চম স্থানে IIT খড়্গপুর, এশিয়ায় ৫৯-তম স্থান দখল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১১ নভেম্বর: আন্তর্জাতিক মানের গবেষণা, পাঠদান, শিক্ষকদের মান প্রভৃতির উপর নির্ভর করে প্রকাশিত ‘QS Asia World University Ranking- 2024’- এ সারা দেশে ‘পঞ্চম স্থান’ (5th In India) অধিকার করল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। শুক্রবার (১০ নভেম্বর) প্রকাশিত এই র‌্যাঙ্কিং (কিউ.এস এশিয়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং) অনুযায়ী এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকায় ৫৯-তম স্থানে আছে ১৯৫১ সালে প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম এই প্রযুক্তিবিদ্যার পীঠস্থান। একদিকে যখন আইআইটি খড়্গপুরের ৬৯-তম সমাবর্তন অনুষ্ঠানে পোশাক নিয়ে বিতর্ক চলছে, তার মাঝেই এই খুশির খবরে স্বভাবতই আপ্লুত আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ।

IIT Kharagpur :

প্রসঙ্গত, সারা বিশ্বে প্রযুক্তিবিদ্যার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা-প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই একাধিক গর্বের মুকুট মাথায় উঠেছে আইআইটি খড়্গপুরের। স্নাতক (B.Tech), স্নাতকোত্তর (M.Tech/M.S), পিএইচডি, পোস্ট ডক্টরাল বিভিন্ন বিভাগের পড়ুয়ারা নানান উদ্ভাবনী জিনিস তৈরি করে দেশকে এগিয়ে দিচ্ছেন বিশ্বের দরবারে। দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত তাঁরা। তাঁদের তৈরি উদ্ভাবনী নানান প্রযুক্তি দেশকে করে চলেছে সমৃদ্ধ। অতি সম্প্রতি QS (Quacquarelli Symonds) কর্তৃপক্ষের তরফে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমীক্ষা চালিয়ে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT Kharagpur)-কে শ্রেষ্ঠত্বের সিলমোহর দিয়েছে। আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) তরফে ডিরেক্টর বীরেন্দ্র কুমার তিওয়ারি (V.K Tewari) বলেন, “আইআইটি খড়্গপুরের পড়ুয়াদের উদ্ভাবনী দক্ষতা, ন্যানোটেকনোলজি, পরিবহন সুরক্ষা প্রকৌশল সহ বিভিন্ন বিষয়ের পাশাপাশি স্মার্ট পরিকাঠামো সারা বিশ্বে প্রশংসিত। আগামীদিনেও আইআইটি খড়্গপুরের পড়ুয়ারা দেশকে সমৃদ্ধ করবে।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago