IIT KHARAGPUR

IIT Kharagpur: উচ্চ ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার প্রকল্প চালু হচ্ছে আইআইটি খড়্গপুরে, আগামীকাল রাজ্যপালের হাত দিয়ে সূচনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ:উচ্চ ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার প্রকল্প চালু হচ্ছে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur)। এই হাই পারফরম্যান্স কম্পিউটার ব্যবস্থার নাম দেওয়া হয়েছে, ‘পরমশক্তি সুপার কম্পিউটিং সিস্টেম’। আগামীকাল (২৭ মার্চ), খড়্গপুর আইআইটি-তে সশরীরে উপস্থিত হয়ে এই ব্যবস্থার সূচনা করবেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। প্রসঙ্গত, আগামীকাল (২৭ মার্চ) খড়্গপুর আইআইটি’র প্রাক্তনীদের পুরস্কৃত করার অনুষ্ঠান ‘ডিস্টিঙ্গুইশড আল্যামনি অ্যাওয়ার্ড’ উপলক্ষে সস্ত্রীক উপস্থিত থাকবেন তিনি। তার ঠিক আগেই এই সুপার কম্পিউটিং ব্যবস্থারও সূচনা করবেন তিনি।

আইআইটি খড়্গপুরে রাজ্যপাল আসছেন আগামীকাল :

উল্লেখ্য যে, জাতীয় সুপার কম্পিউটিং মিশনের আওতায় দেশের কম্পিউটার ব্যবস্থার উন্নীতকরণ এবং স্বদেশীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে দেশজুড়ে। ওই প্রকল্পতেই এর আগে গত মাসে বেঙ্গালুরু আইআইএসসি (IISC Bangalore) তে ‘পরম-প্রভেগা’ নামে এই সুপার কম্পিউটিং ব্যবস্থা চালু করা হয়েছে। দেশের কম্পিউটার ক্ষমতা বাড়ানোর উদ্যোগে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই ব্যবস্থা চালু করার উদ্যোগ রয়েছে বলে জানা গেছে। এই ব্যবস্থা প্রথম সারির অত্যাধুনিক কম্পিউটার ব্যবস্থা এবং ডাটা সেন্টার ইকোসিস্টেমে কাজে আসবে বলে আইআইটি’র ধারণা। আইআইটি খড়্গপুর এই সুপার কম্পিউটিং সিস্টেমের ক্ষেত্রে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এবং উত্তর ভারতের নোডাল সেন্টার হিসেবে কাজ করবে। আগামীকাল এই ব্যবস্থা’র উদ্বোধন করবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে, তার সাথেই ‘ডিস্টিঙ্গুইশড আল্যামনি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ঘোষিত ৫ জন বিখ্যাত প্রাক্তনী’র হাতেও পুরস্কার তুলে দেবেন তিনি।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago