IIT KHARAGPUR

IIT KHARAGPUR: দেশের সব IIT কে ছাপিয়ে গেল খড়্গপুর! কোটি টাকার চাকরি ১২ পড়ুয়ার, সর্বাধিক ২ কোটি ৬৮ লক্ষ বেতনের নয়া রেকর্ড

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৭ ডিসেম্বর: দেশের অন্যান্য সমস্ত আইআইটি (IIT)-কে ছাপিয়ে গিয়ে বার্ষিক বেতনের নয়া রেকর্ড গড়লো খড়্গপুর আইআইটি (IIT KHARAGPUR)! সম্প্রতি চলা প্লেসমেন্ট সেশন বা ক্যারিয়ার ক্যাম্পাসিং প্রক্রিয়ায় এক পড়ুয়া বিপুল বেতনের চাকরি পেয়ে রেকর্ড গড়লেন। ওই পড়ুয়া (এখনও নাম প্রকাশ করেননি আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ) একটি ট্রেডিং ফার্মে বার্ষিক ২ কোটি ৬৮ লক্ষ বেতনের (2.68 cr CTC) চাকরি পেয়েছেন বলে জানা গেছে। এছাড়াও, ১২ জন পড়ুয়া পেয়েছেন বার্ষিক ১ কোটি বা তার থেকে বেশি বেতনের চাকরি পেয়েছেন বলেও জানা গেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর), বিজ্ঞপ্তি দিয়ে খড়্গপুর আইআইটি (IIT Kharagpur)’র তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত অন্তত ১২ জন পড়ুয়া বেতন হিসাবে বছরে ১ কোটি টাকার প্যাকেজ পেয়েছেন। এই সাফল্যকে ‘যুগান্তকারী’ বলে দাবি করেছেন কর্তৃপক্ষ।

আইআইটি খড়্গপুর (IIT Kharagpur):

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব মিলিয়ে দ্বিতীয় দিনের মধ্যেই ১০০০-এর বেশি চাকরির প্রস্তাব পেয়েছিলেন আইআইটি’র পড়ুয়ারা। যা ‘দ্রুততম’ বলেও দাবি করা হয়েছে। এ ছাড়া জানানো হয়েছে, এক পড়ুয়া বছরে ২ কোটি ৬৮ লক্ষ টাকা বেতনের চাকরির প্রস্তাব পেয়েছেন। এটা দেশের সব আইআইটির মধ্যে সর্বোচ্চ বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে, চলতি বছরে (২০২২-এ) আইআইটি খড়গপুরে বিদেশ থেকে মোট ৪৫-টি অফার এসেছে বলে জানা গেছে। তার মধ্যে ২৮-টিই জাপান থেকে। ৯টি তাইওয়ান, ৩টি মার্কিন যুক্তরাষ্ট্র, ২টি সিঙ্গাপুর থেকে। ৩-টি অন্যান্য দেশ থেকে। ফলে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, এশিয়ার দেশগুলিরও যে আইআইটি ইঞ্জিনিয়ারদের প্রতি বেশ আগ্রহ রয়েছে, তা বলাই বাহুল্য!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago