Humanity

Humanity: দুই ক্ষুদে ক্যানসার আক্রান্তের পাশে জঙ্গলমহলের সেই মানবদরদী শিক্ষক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বাঁকুড়া, ২৫ মার্চ: মানবসেবাই তাঁর কাছে পরমধর্ম। শিক্ষকতার মতো মহান একটি পেশার সাথে তিনি যুক্ত; আর আর্ত, অসহায় মানুষের পাশে থাকাই তাঁর ব্রত। তিনি জঙ্গলমহলের মানবদরদী শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী। মানবিকতার তাগিদ থেকে দুই ক্যান্সার আক্রান্ত ক্ষুদে পড়ুয়ার পাশে দাঁড়িয়ে আবারও নিজের মহানুভবতার পরিচয় দিলেন তিনি। বাঁকুড়া জেলার তালডাংরা থানার তিলাবনি গ্রামের বাসিন্দা শেখ আব্দুল সাদেক এর পুত্র শেখ আনাস শিশু শ্রেণির ছাত্র। সম্প্রতি, বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলে, বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, এই ছোট্ট শিশুর শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যানসারের উপসর্গ। তার জীবন দীপকে প্রজ্বলিত রাখার জন্য প্রয়োজন অস্থি মজ্জা প্রতিস্থাপন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (Bone Marrow Transplant)। দারিদ্র্যের সাথে লড়াই করা এই পরিবারটির পক্ষে এই বিপুল পরিমান খরচ বহন করা অসম্ভব ! তাই, পুত্রের জীবনের তাগিদে অসহায় এই পরিবার আর্থিক সাহায্যের জন্য বিভিন্ন স্তরে আবেদন জানায়। অন্যদিকে, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার দ্বারিকা গ্রামের বাসিন্দা রাজকুমার নন্দীর মেয়ে খুশি নন্দী ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এই শিশুটিও এই মারণ রোগের শিকার। তারও, প্রাণ-প্রদীপ প্রজ্বলিত রাখার জন্য প্রয়োজন অস্থি মজ্জা প্রতিস্থাপন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এই চিকিৎসার জন্য বিপুল খরচ বহন করাও ওই পরিবার টির পক্ষে অসম্ভব!

শেখ আনাস:

খবর পেয়ে এই দুটি পরিবারের সাথেই যোগাযোগ করেন হেরম্ব বাবু। তাঁদের পাশে গিয়ে দাঁড়ান মানবদরদী এই শিক্ষক। ক্যান্সারাক্রান্ত এই দুই শিক্ষার্থীর চিকিৎসার জন্য প্রত্যটি পরিবারকে দশ হাজার করে, মোট কুড়ি হাজার টাকা দু’টি পরিবারের হাতে তুলে দেন হেরম্ব বাবু। উল্লেখ্য, হেরম্ব বাবুর বাড়ি বাঁকুড়া জেলার তালডাংরা থানার হাড়মাসড়া গ্রামে। তিনি কদমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। হেরম্ব বাবুর বাবা পন্ডিত তারানন্দ চক্রবর্তী ছিলেন বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার জাম্বনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্র দরদী ও মানবদরদী শিক্ষক। সমাজ ও শিক্ষায় উল্লেখযোগ্য অবদানের জন্য ২০০১ সালের ৫ সেপ্টেম্বর দিনটিতে, নতুন দিল্লির বিজ্ঞান ভবনে তৎকালীন ভারত সরকারের কাছ থেকে তারানন্দ বাবু পেয়েছিলেন “জাতীয় শিক্ষক” এর বিরল সম্মান। তাঁর আদর্শকেই পাথেয় করে এগিয়ে চলেছেন তাঁর সুযোগ্য পুত্র হেরম্ব নাথ চক্রবর্তী। হেরম্ব বাবু জানান, “এই সমস্ত জনহিতকর সামাজিক কর্মকাণ্ডে বাবা বরাবরই পাশে থেকেছেন উৎসাহ দিয়েছেন। এই ভাবেই তিনি এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।”

খুশি নন্দী :

হেরম্ব নাথ চক্রবর্তী :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago