Health

Paschim Medinipur: “এই হাসপাতালে রোগী ভর্তি করিলে সঙ্গে হাত পাখা আনিবেন!” পশ্চিম মেদিনীপুরের সরকারি হাসপাতালে ‘আজব’ পোস্টার

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ এপ্রিল: একদিকে ৪২ ডিগ্রির তাপে জ্বলে পুড়ে যাচ্ছেন মানুষ। অন্যদিকে, অসহ্য গরমেও সরকারি হাসপাতালে নেই ফ্যান বা পাখা। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে এমনই দুরবস্থা! তাই, হাসপাতাল চত্বরেই সাঁটানো হয়েছে পোস্টার, “এখানে রোগী ভর্তি করিতে আসিলে সঙ্গে করে হাত পাখা আনিবেন।” আর, এই পোস্টার ঘিরেই পড়ে গিয়েছে শোরগোল। যদিও, এই পোস্টার কে বা কারা দিয়েছে সেই খবর নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে!

ক্ষীরপাই হাসপাতালের পোস্টার :

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল থেকে অভিযোগ আসতে শুরু করে, তীব্র গরমের মধ্যে হাসপাতালে নেই কোনো ইলেকট্রিক ফ্যান বা পাখা। সোমবারও হাসপাতালে গিয়ে দেখা যায়, অসহ্য গরমে পাখা না থাকায় রোগীরা অস্থির হয়ে উঠেছেন। বাড়ি থেকে হাত পাখা এনে কাজ চালাতে হচ্ছে তাঁদের। এমনই অভিযোগ রোগী এবং রোগীর পরিজনদের। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপাই হাসপাতালের এই ‘করুণ দশা’ নিয়ে হাসপাতালের বিএমওএইচ (BMOH) নিরঞ্জন কুঁতি বলেন, “দ্রুততার সাথে পাখার ব্যবস্থা করা হবে।” চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, “বিষয়টি আমি শুনেছি। BMOH-কে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে রোগীদের কোন অসুবিধা না হয় সেজন্য দ্রুত পাখার ব্যবস্থা করার জন্য।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago