Health

সংক্রমণ বাড়ছে ভয়াবহ হারে, তবুও হুঁশ নেই মানুষের! পশ্চিম মেদিনীপুরে বাসে উঠে মাস্ক পরালেন বিডিও, আইসি

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ জানুয়ারি: ভয়াবহ হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা! সংক্রমনের হারে ইতিমধ্যে ছাপিয়ে গেছে প্রথম ও দ্বিতীয় ঢেউকে। গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২৮৭ জন! গত দু’দিনে প্রায় ৫০০! শহর ছাড়িয়ে করোণা সংক্রমণ এখন গ্রামে গ্রামেও থাবা বসাচ্ছে। ইতিমধ্যে ঘাটাল হাসপাতালের সুপার থেকে শুরু করে চিকিৎসক, নার্সরা আক্রান্ত হয়েছেন। দাসপুরের রাজনগর স্কুলের দুই শিক্ষক আক্রান্ত করোনায়‌। তবুও হুঁশ ফেরেনি পথচলতি মানুষজনের। শুক্রবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর সহ সমস্ত জায়গায় দোকানে, বাজারে, বাসে চরম অসচেতনার চিত্র! মুখে মাস্কের বালাই নেই। তাই, এবার বাসে উঠে মানুষকে সচেতন করতে দেখতে পাওয়া গেল খোদ বিডিও থেকে শুরু করে পুলিশ ইনচার্জকে। এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপাই এলাকায়। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী এবং ক্ষীরপাই ফাঁড়ির আইসি প্রশান্ত কীর্তনীয়া বাসে উঠে করোনা সচেতনতার প্রচার করছেন। যে সমস্ত মানুষরা মাস্ক ব্যবহার করেননি, তাঁদের মাস্ক বাড়িয়ে দিচ্ছেন। এমনকি মাস্ক না পরায় পাঁচজনকে আটক করেছে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ।

মাস্ক পরাচ্ছেন বিডিও :

প্রসঙ্গত, ঘাটাল মহকুমার তিনটি থানা দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা পুলিশের পক্ষ থেকে একদিকে চলছে করোনা রুখতে সচেতনতা প্রচার, অন্যদিকে প্রতিদিনই মাস্ক অভিযানে পুলিশ পথে নামছে। প্রতিদিনই মহামারী আইনে শতাধিক এর উপর মানুষকে আটক করা হচ্ছে। শুক্রবার সকালেই দমকলের কর্মীরা ঘাটাল মহকুমা হাসপাতাল জীবাণুমুক্ত (স্যানিটাইজ) করল। তবু মানুষের হেলদোল নেই! সকলেই আইনকে বুড়ো আংগুল দেখিয়ে কেউ বলছেন, মাস্ক আনতে ভুলে গেছি। কেউ বলছেন, এই তো পকেটে আছে! মানুষজনের ভাব দেখে মনে হচ্ছে সরকারি আইন কেবলমাত্র খাতা কলমেই! বিডিও বলছেন, “হয়তো এই ভ্যারিয়েন্টে এখনো অবধি বিপজ্জনক উপসর্গ পাওয়া যায়নি, তবে যে হারে সংক্রমণ বাড়ছে, তা আশঙ্কাজনক। একবার হাসপাতালে ভর্তি হওয়া শুরু হলে, পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। তাই, এখন থেকেই একটু সতর্ক হয়ে তৃতীয় ঢেউ রুখে দিন। যাতে, পরিস্থিতি হাতের বাইরে না চলে যায়।”

বাসে উঠে অভিযান আইসি, বিডিও’র :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago