Health

Midnapore: অ্যাডিনো নয় কেউই, প্যারা-ইনফ্লুয়েঞ্জা’তে আক্রান্ত পশ্চিম মেদিনীপুরের দুই শিশু! রিপোর্ট এল কলকাতা থেকে

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ: রাজ্য জুড়ে অ্যাডিনো ভাইরাস (Adeno Virus) সংক্রমণের আবহে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে পশ্চিম মেদিনীপুর জেলাতেও। এই মুহূর্তে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জেলার হাসপাতালগুলিতে ৭২ জন শিশু ভর্তি আছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। মেদিনীপুর মেডিক্যালে ৩৮ (৩ জন আছে ICU তে) এবং ঘাটাল, ডেবরা, খড়্গপুর ও শালবনীতে যথাক্রমে- ১৭, ৬, ৬ ও ৫ জন শিশু চিকিৎসাধীন বলে জানা যায়। তবে, এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর এলো পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে আসা রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহে মেদিনীপুর মেডিক্যালে অপেক্ষাকৃত সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন যে ৫ শিশুর নমুনা পাঠানো হয়েছিল, তাদের সকলেরই অ্যাডিনো ভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। তবে, অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ ধরা না পড়লেও ২ জন শিশু ‘প্যারাইনফ্লুয়েঞ্জা-৩’- তে আক্রান্ত বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। বাকিরা সকলেই সাধারণ ইনফ্লুয়েঞ্জা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজের শিশু বিভাগের প্রধান ডাঃ তারাপদ ঘোষ জানিয়েছেন।

অ্যাডিনো স্বস্তি:

মঙ্গলবার সন্ধ্যায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানান, “কলকাতা সহ কয়েকটি জেলায় অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ চিন্তা বাড়ালেও পশ্চিম মেদিনীপুরের জন্য কিছুটা স্বস্তির খবর এই রিপোর্ট। তবে, তা সত্ত্বেও স্বাস্থ্য দপ্তর সতর্ক আছে। বাবা-মা’দেরও বলব, শিশুকে একটু সাবধানে রাখুন। নিজেরাও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। জ্বর বা ঠান্ডা লাগলে বাইরে পাঠাবেন না। সামান্য বাড়াবাড়ি মনে করলেই হাসপাতালে নিয়ে আসুন। আর, অবশ্যই সকলে বারবার হাত ধোন এবং মাস্ক ব্যবহার করুন।” তিনি এও জানান, “খড়্গপুরের উর্জস্বতী রায়চৌধুরী ছাড়া জেলার কোন শিশুই এখনও পর্যন্ত অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়নি। তবে, ওর ক্ষেত্রে ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি’র জটিলতা প্রাণঘাতী হয়ে উঠেছিল। আমরা ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। একইসঙ্গে সকল অভিভাবকদের সচেতন থাকার আবেদন জানাই। তবে, মনে রাখবেন আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি। স্বাস্থ্য দপ্তর সতর্ক আছে, আপনারাও সতর্ক থাকুন।” অন্যদিকে, মেদিনীপুর মেডিক্যাল ছাড়া জেলার কোন হাসপাতালেই পিকু ওয়ার্ড (Pediatrics Intensive Care Unit) না থাকার বিষয়ে তিনি জানান, “মেদিনীপুর মেডিক্যালে ২২৬টি শিশু শয্যার মধ্যে ১০২টি SNCU এবং ২৪টি PICU ওয়ার্ড আছে। ঘাটালে ২০টি SNCU আছে। খড়্গপুরে একটি পিকু ওয়ার্ড তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে। আপাততো আর কোথাও বাড়ানোর প্রয়োজন নেই। তবে, পরিস্থিতি অনুযায়ী সাধারণ শয্যা বাড়ানো যেতে পারে। জেলায় সেই পরিকাঠামো প্রস্তুত রাখা হচ্ছে।” উল্লেখ্য যে, এই মুহূর্তে মেদিনীপুর মেডিক্যাল সহ ঘাটাল, খড়্গপুর, ডেবরা ও শালবনী মিলিয়ে শিশুদের জন্য ৩৬০-৩৭০টি শিশু শয্যা আছে। প্রয়োজনে তা ৪২০ পর্যন্ত করা যেতে পারে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। (প্রচ্ছদ/ফিচার ইমেজের ছবি প্রতীকী)

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago