Health

ফের মানবিক উদ্যোগ শালবনীর BMOH এর! উপজাতিদের জন্য গ্রামে গিয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ আগস্ট: ফের মানবিক উদ্যোগ শালবনীর ব্লক স্বাস্থ্য আধিকারিকের। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বিষ্ণুপুর উপ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে, পিছিয়ে পড়া উপজাতি ও জনজাতিদের স্বাস্থ্য পরীক্ষা করলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ মনোজিৎ বিশ্বাস। দরিদ্র ও অসহায় মানুষগুলিকে স্বাস্থ্য সম্বন্ধীয় প্রয়োজনীয় পরামর্শ দিলেন এবং চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলেন। যাদের ওষুধের প্রয়োজন, তাঁদের ওষুধ দেওয়া হল এই বিশেষ স্বাস্থ্য শিবির থেকে। অপারেশন বা অস্ত্রপচারের প্রয়োজন হলে, শালবনী গ্রামীণ হাসপাতাল এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হল।

উপজাতিদের স্বাস্থ্য পরিষেবা প্রদান শালবনীর BMOH এর :

শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার তথা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ (BMOH) ডাঃ মনোজিৎ বিশ্বাস বললেন, “পিছিয়ে পড়া এলাকায় গিয়ে এই ধরনের শিবির আয়োজন করা হচ্ছে। আগামীদিনেও ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলবে।” প্রসঙ্গত, এর আগে শালবনীর বুড়িশোল গ্রামে গিয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়েছিল শালবনী গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে।

বিষ্ণুপুর গ্রামে পৌঁছে গেলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ মনোজিৎ বিশ্বাস :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago