Health

পশ্চিম মেদিনীপুরের আন্ত্রিক-কান্ডে সজলধারার জলেই লুকিয়ে ছিল ‘জীবাণু’! জনস্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জীবাণুনাশক প্রয়োগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর: গত ৮ নভেম্বর থেকে ১০ নভেম্বরের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নং ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলুপাড়া গ্রামের অন্তত ৩০-৪০ জন পুরুষ-মহিলা-শিশু আন্ত্রিক (Enteric) বা পেট খারাপ জাতীয় রোগে আক্রান্ত হয়েছিলেন। এরপরই, নড়েচড়ে বসে ছিল জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর। টানা তিন দিন ধরে দাসপুর ১ ব্লক স্বাস্থ্য দফতর ওই পাড়ায় মেডিক্যাল ক্যাম্প করে আক্রান্তদের চিকিৎসা করা হয়েছে। গঠন করা হয়েছিল বিশেষ মেডিক্যাল বোর্ড। সঙ্গে সঙ্গে ওই এলাকার ‘সজলধারা’ টির জল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল জেলা শহর মেদিনীপুরে। গতকাল অর্থাৎ ১১ নভেম্বর সেই রিপোর্ট আসে। জেলার জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক কর্মাধ্যক্ষ তথা ওই এলাকার জেলা পরিষদের সদস্য শ্যামপদ পাত্র জানান, “সজল ধারার ওই জলে আন্ত্রিকের জীবাণু পাওয়া গেছে। দ্রুত দপ্তর থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এরপরই, শুক্রবার সকাল থেকে জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ওই এলাকায় গিয়ে, সজলধারার জলে জীবাণুনাশক প্রয়োগ করে, তা পান করার উপযোগী করার কাজ শুরু করেন। ক্লোরিন ও ব্লিচিং পাউডার দিয়ে ওই জল জীবানুনাশ করা হয় বলে জনস্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। উপস্থিত ছিলেন, ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও।

সজলধারার জলে ক্লোরিন ও ব্লিচিং মেশানো হল :

প্রসঙ্গত, পরপর তিনদিন ধরে অন্তত ৩০-৪০ জনের আন্ত্রিক বা পেট খারাপ জাতীয় অসুখ ধরা পড়ায়, গত ১০ নভেম্বর (বুধবার) থেকেই ওই সজলধারার জল পান করতে নিষেধ করা হয়েছিল গ্রামবাসীদের। গত তিনদিন ওই এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বা PHE র পক্ষ থেকে জল সরবরাহ করা হয়েছে। শ্যামপদ বাবু জানিয়েছেন, “আজকের দিনটাও ওই সজলধারার জল পান করার প্রয়োজন নেই, দপ্তরের পক্ষ থেকে জল সরবরাহ করা হয়েছে। আগামীকাল থেকে ওই জল খাওয়া যেতে পারে। তবে, পরিস্থিতির দিকে নজর রাখা হবে। দিন কয়েক পরে আরও একবার জল পরীক্ষা করা হবে।” জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা জানিয়েছেন, “এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জলে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়ার পরই, সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

জীবাণুনাশক প্রয়োগ করা হল :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago