Health

Diarrhoea: ট্যাঙ্কের জল থেকে বেরোচ্ছিল কেঁচো! পশ্চিম মেদিনীপুরের গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক, আক্রান্ত শিশুরাও

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল: ডায়রিয়ায় (Diarrhoea) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৩০। সবমিলিয়ে আক্রান্ত প্রায় ১০০’র বেশি! শিশুদের আক্রান্ত হওয়া নিয়েই উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের মধ্যে। গ্রামেও প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের রামগেড়িয়া গ্রামের। হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন ধরেই রামগেড়িয়া গ্রামে বাচ্চা থেকে বয়স্ক ব্যাক্তি বমি, পায়খানা ও পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হচ্ছে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। ইতিমধ্যে, হাসপাতালে চিকিৎসাধীন ৩০। এই ঘটনা নিয়ে, চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) ডাঃ স্বপ্ননীল মিস্ত্রি বলেন, “পানীয়জল থেকে এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যে, জলের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। গ্রামে নজরদারী চালাচ্ছে স্বাস্থ্য দফতরের কর্মীরা।”

হাসপাতালে ভর্তি:

জানা যায়, এই গ্রামে দীর্ঘদিন আগেই তৈরি করা হয়েছিল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পানীয় জলের একটি কংক্রিটের ট্যাঙ্ক। সেখান থেকেই জল খেত গ্রামের মানুষ। দীর্ঘদিন ধরে ট্যাঙ্ক পরিষ্কার না হওয়ার ফলে, পানীয় জল থেকে মাঝেমধ্যে কেঁচো বের হোত বলে অভিযোগ গ্রামবাসীদের। তাই, জল থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে সকলের ধারণা। বিডিও অমিত ঘোষ বলেন, ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কর্মীরা গ্রামে নজরদারী চালাচ্ছে। যদিও, চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ বলেন, “জল থেকে এই ধরনের সংক্রমণ ছড়ায়নি! নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। তবে, স্বাস্থ্য দফতরের কর্মীরা ও গ্রাম পঞ্চায়েতের কর্মীরা সদাসর্বদা নজর রেখেছে এলাকার দিকে।” গোটা ঘটনায় গ্রাম জুড়ে ছড়িয়েছে আতঙ্ক।

চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago