Ghatal

Ghatal: ঘাটালের ঐতিহ্যবাহী শিশু মেলার ওপেন টেন্ডার হল ১ কোটি ৩৮ লক্ষ ৫০ হাজার টাকায়

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: ঘাটালের ঐতিহ্যবাহী শিশু মেলার ওপেন টেন্ডার হল ১ কোটি ৩৮ লক্ষ ৫০ হাজার টাকায়। যদিও, টেন্ডার প্রক্রিয়ার পরই শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা। জানা যায়, নতুন বছরের (২০২৩) ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঘাটাল উৎসব ও শিশু মেলা। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এবারের মেলা ৩৪ তম বর্ষে পড়তে চলেছে। উৎসব কমিটির সভাপতি হয়েছেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস। কার্যকরী সভাপতি হয়েছেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব) ও ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি (ব্লক তৃণমূলের সভাপতি) দিলীপ মাঝি।

ওপেন টেন্ডার:

গত ২৭ নভেম্বর অর্থাৎ রবিবার সন্ধ্যায় মেলার ওপেন টেন্ডার হয়েছে প্রায় ১ কোটি ৩৮ লক্ষ ৫০ হাজার টাকায়। আর, এই টেন্ডার প্রক্রিয়ার পরই শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা। এ বিষয়ে ঘাটাল পূর্ব মণ্ডলের বিজেপি সভাপতি বিশ্বজিৎ জানা বলেন, “এটা মেলা হচ্ছে না ব্যবসা হচ্ছে! আর, ঘাটালের এই ঐতিহ্যপূর্ণ মেলাকে নিয়ে পুরো রাজনীতিকরণ চলছে। মেলাকে কেন্দ্র করে প্রচুর টাকা তোলা হচ্ছে। সেই টাকা কোথায় যাচ্ছে, কি হচ্ছে কেউ জানে না। তবে, এত টাকার টেন্ডার প্রক্রিয়া হচ্ছে মানে মেলায় জিনিসপত্রের দামও দ্বিগুণ হবে। তাই, আমরা ঘাটাল বাসীকে বলব এর প্রতিবাদ জানাতে।” অপরদিকে, ঘাটালের সিপিআইএম নেতা চিন্ময় পালের দাবি, “ঘাটালের শিশু মেলা কমার্শিয়াল মেলায় পরিণত হয়েছে। ঘাটালের শিশু মেলা নিয়ে মানুষের যে আবেগ ছিল, সেই আবেগ আর নেই। তৃণমূল ক্ষমতায় আসার পর ঘাটালের ঐতিহ্যবাহী এই মেলার আবেগ দৈন্যদশায় পরিণত হয়েছে।” যদিও, মেলার যুগ্ম সাধারণ সম্পাদক তথা ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝির দাবি, “মেলায় স্বচ্ছতা রাখতে ওপেন টেন্ডার করা হয়েছে। এখনো বাকি যে কয়েকটি বিষয় আছে সেগুলিও ওপেন টেন্ডার করা হবে।”

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

14 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

1 week ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago