Ghatal

Paschim Medinipur: গুণধর নাতির মারে গঙ্গাপ্রাপ্তি ঠাকুমার! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের ঘটনায়

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: ঠাকুমাদের কাছে নাতিরা হয় আদরের ধন। কিন্তু, এমনই এক ‘গুণধর’ নাতির মারে মৃত্যু হল ঠাকুমার! শুক্রবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বামুনপুকুর এলাকায়। মৃত ঠাকুমার নাম মালতী দাস (৭৩)। আর, গুনধর নাতির নাম রিন্টু দাস (৩০)। পুলিশ নাতিকে আটক করে নিয়ে যায় থানায়। জানা যায়, ওই বৃদ্ধার চার ছেলে। কিন্তু, ছেলেরা কেউই দেখতো না তাঁকে! উল্টে প্রতিনিয়ত মারধর করতো বলে স্থানীয়রা জানিয়েছেন। তাই, তিনি একাই একটি চালা ঘরে বসবাস করতেন। এমনকি নিজে কাজ করে পেট চালাতেন। তা সত্ত্বেও নানা কারণে, বৃদ্ধা মালতী দাসের ছেলে ও নাতিরা প্রায়ই তাঁর উপর অত্যাচার চালাতো বলে অভিযোগ। তেমনই এদিন বিকেল নাগাদ মৃত বৃদ্ধার বড় ছেলের ছেলে তথা অভিযুক্ত নাতি রিন্টু দাস তাঁর উপর চড়াও হয় বলে জানা যায়। বেধড়ক মারধর করে বছর ৩০ এর নাতি রিন্টু দাস। তারপরই মৃত্যু হয় ঠাকুমা মালতী দাসের।

ঠাকুমার মৃত্যু:

ঘটনা জানাজানি হতেই পাড়া-প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েন। পুলিশে খবর দেন তাঁরাই। তারপর, অভিযুক্ত গুণধর নাতিকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। গুণধর নাতি অবশ্য ক্যামেরার সামনে স্বীকারও করে নেয়, মদ্যপ অবস্থায়, রাগের মাথায় ঠাকুমাকে চড় মারে সে। তবে, এরকম ঘটনা ঘটবে বলে সে বুঝতে পারেনি! খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে, নাতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago