Forest

Aranya Saptaha: পড়ুয়াদের সঙ্গে নিয়ে মেদিনীপুরের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে সূচনা হলো অরণ্য সপ্তাহের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুলাই: “আরােগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার…।” কবি শক্তি চট্টোপাধ্যায়ের এই পংক্তিকে পাথেয় করেই, শুক্রবার (১৪ জুলাই) থেকে সূচনা হলো অরণ্য সপ্তাহের। চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। মেদিনীপুর বন বিভাগের তরফে জানানো হয়েছে, অরণ্য সপ্তাহে এই বনবিভাগের অধীন বিভিন্ন এলাকায় অন্তত ৫ লক্ষ চারা গাছ রোপন করা হবে। এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল অধ্যুষিত শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে অরণ্য সপ্তাহের সূচনা লগ্নে বৃক্ষরোপণ, বাগান পরিচর্যা এবং পরিছন্নতা কর্মসূচি পালিত হলো। জাতীয় সেবা প্রকল্প এবং রবীন্দ্র শিক্ষার্থী আশ্রমের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণেই এই উদযাপন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া।

অরণ্য সপ্তাহের সূচনা হল শালবনীর মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ:

বিদ্যালয়ের এদিনের ‘সবুজের অভিযান’- এ নেতৃত্ব দেন, NSS বা জাতীয় সেবা প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক তারকনাথ দাস। তিনি জানান, “অরণ্য সপ্তাহ জুড়ে তো বটেই সারা বছরই আমরা গাছ লাগাই এবং পরিবেশ রক্ষা করি। যেহেতু আমাদের শিক্ষার্থীরা অরণ্যবাসী, তাই প্রকৃতির রক্ষা করা কর্তব্য আমাদের।” বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা জানান, “প্রতিবছরের মতো এই বছরও অরণ্য সপ্তাহ পালিত হলো আমাদের বিদ্যাপীঠে। শুধু সপ্তাহব্যাপী নয় সারা বছর বিদ্যালয়ের সবুজায়নে শিক্ষার্থীরা বদ্ধপরিকর।” শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক দেবব্রত সাঁতরা, চন্দ্রকান্ত সিং, হারাধন সিং, অমিয় কুমার মান্না, গ্রন্থাগারিক রাজশেখর চৌধুরী, ছাত্রাবাসের শিক্ষক অমিত কুমার চার, বিদ্যাপীঠের প্রাক্তনী শুভদীপ মাহাত এবং তারাস মুর্মু প্রমুখ এদিনের এই সবুজায়ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago