Flooded

বাঁধের উপর তাবু খাটিয়ে রাত্রিবাস! টানা দুর্যোগে নতুন করে প্লাবিত কেশপুর-সবং-পিংলার একাধিক এলাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: দক্ষিণবঙ্গে টানা দুর্যোগের পূর্বাভাস আগামী সোমবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত। আজ (২৩ সেপ্টেম্বর), বৃহস্পতিবারও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান প্রভৃতি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। ইতিমধ্যে, সকাল থেকেই দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন এলাকায়। আগামীকাল, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়ার সামান্য উন্নতি হলেও, পুরো দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে, শনিবার থেকে সৃষ্টি হওয়া জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার ও সোমবার দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, হাওড়া প্রভৃতি জেলায় নতুন করে দুর্যোগের সর্তকতা জারি করা হয়েছে! এদিকে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রশ্মি কমল বুধবার জানিয়েছেন, “টানা দুর্যোগের ফলে জেলায় নতুন করে সমস্যা সৃষ্টি হয়েছে। কেশপুর, সবং, পিংলা-র একাধিক এলাকায় নতুন করে প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকার বাসিন্দাদের ত্রাণশিবিরে নিয়ে আসা হয়েছে।” তবে, ঘাটাল থেকে কেশপুর, সবং থেকে পিংলা প্রধান সমস্যা এখন- বিভিন্ন স্কুল বাড়িও জলে ডুবে আছে! এছাড়াও, রাজ্য সড়ক থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ সড়ক এর উপর দিয়ে এক গলা করে জল প্রবাহিত হচ্ছে। ফলে কেশপুর ব্লকের বিভিন্ন এলাকার সঙ্গে জেলাশহর মেদিনীপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, সবংয়ের কেলেঘাই নদীর উপর বাঁধে উঁচু এলাকাগুলিতে তাবু খাটিয়ে রাত্রিবাস করছেন প্রায় ২০০-৩০০ টি পরিবার। প্রশাসনের পক্ষ থেকে যথাসাধ্য ত্রাণ দেওয়া হলেও চরম আহসায় অবস্থায় জীবনযাপন করছে এই পরিবারগুলি!

কেশপুরের ধলহারা অঞ্চলের গ্রামীণ সড়ক (ছবি- চন্দন অধিকারী) :

বাঁধের উপর তাবু খাটিয়ে রাত্রিবাস (সবং, নিজস্ব চিত্র) :

জানা গেছে, কেশপুর ব্লকের ধলহারা ১৩ নং অঞ্চলের পূর্ব চাকলা গ্রামের গ্রামীণ সড়ক জলে ভেসে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ পারাপার করছেন। সাইকেল ও বাইক ঘাড়ে করে পের করতে হচ্ছে! বাইক পারাপারের জন্য ২০ টাকা করে নেওয়া হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ‌অন্যদিকে, আনন্দপুর ৯ নং অঞ্চলে (কানাশোল এলাকায়) রাজ্য সড়কের উপর চাতাল জলে ডুবে যাওয়ায় মেদিনীপুর শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে। সবংয়ের তেমাথানি পটাশপুর রাজ্য সড়কের উপর দিয়েও জল বয়ে যাচ্ছে। একাধিক এলাকা ও গ্রামীণ রাস্তা জলে ডুবে আছে। অন্যদিকে, সবং-পিংলা এলাকাতে ইতিমধ্যে ২ লক্ষ মানুষ বানভাসি! টানা বৃষ্টিতে এই সমস্ত এলাকায় নতুন করে বানভাসি হয়েছেন হাজার হাজার মানুষ।‌‌ সবংয়ের কেলেঘাই নদীতীরবর্তী কোপ্তিপুর এলাকায় বাঁধের উপর তাবু খাটিয়ে ২০-৩০০ টি বানভাসি পরিবার রাত্রিযাপন করছেন! ফের দুর্যোগের ফলে আরও হাজার হাজার মানুষ বানভাসি হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, কেলেঘাই-কপালেশ্বরী থেকে শুরু করে শিলাবতী, কংসাবতী প্রভৃতি নদীতে জলস্তর এমনিতেই বেড়েছে, নতুন করে বৃষ্টি হলে জলস্তর আরো বৃদ্ধি পেয়ে একাধিক এলাকা বানভাসি হতে পারে বলে আশঙ্কা!

সবংয়ে ডুবে আছে স্কুলবাড়ি (ছবি- নিজস্ব) :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago