Flood

প্রবল বন্যায় বিধ্বস্ত কেরালা! ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা, এখনও নিখোঁজ বহু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৭ অক্টোবর: প্রবল বন্যায় বিধ্বস্ত কেরালা! ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে সেখানকার বন্যা পরিস্থিতি। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। শনিবার রাতে কোট্টায়াম জেলার কোট্টিকল এলাকা থেকে ভয়াবহ ধসের খবর মেলে। জানা গিয়েছে যে, মোট ৬ জনের মৃত্যু হয়েছে সেখানে। পরে আরও তিনটি দেহ উদ্ধার হয়। এখনও পর্যন্ত অন্যান্য জেলা থেকে আরও ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১২ জন। শুক্রবার রাতে কেরলের চেম্পাকামাঙ্গালামে বৃষ্টির তোড়ের মুখে ভেঙে পড়ে একটি বাড়ির দেওয়াল। কোনরকমে সেখানে উপস্থিত দু’টি শিশু রেহাই পায়।

প্রবল বন্যায় বিধ্বস্ত কেরালা :

ইতিমধ্যেই এনডিআরএফের ১১টি দলের পাশাপাশি সেনার ২টি দল এবং ডিফেন্স কর্পের আরও দু’টি দল নেমেছে উদ্ধারকার্যে। প্রসঙ্গত উল্লেখ্য, আরব সাগরের দক্ষিণ-পূর্বে কেরল উপকূলে একটি নিম্নচাপ অবস্থান করায় তার জেরেই চলছে প্রবল বৃষ্টিপাত। আপাতত পাঁচটি জেলায় লাল সতর্কতা জারি করা ছাড়াও দু’টি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কমবে বলে জানিয়েছে মৌসম ভবন। ইতিমধ্যেই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার উচ্চ পর্যায়ের বৈঠক সারেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago