Festival

Rathayatra: অতিমারীর অভিশাপ কাটিয়ে মহা সাড়ম্বরে ২২৬ তম রথযাত্রা উৎসব মেদিনীপুর শহরে! উন্মাদনা জঙ্গলমহলেও

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: অতিমারীর অভিশাপ কাটিয়ে দু’বছর পর ফের রথযাত্রা উৎসব ঘিরে ‘লোকারণ্য, মহা ধুমধাম’ জেলা শহর মেদিনীপুরে। শহরের জগন্নাথ মন্দিরে ঐতিহ্যমন্ডিত এবং দ্বি-শতবর্ষ প্রাচীন রথযাত্রা উৎসবের সূচনা হলো শুক্রবার (১ জুলাই) বিকেলে। এদিন, বিকেল ৫ টা নাগাদ মহাপ্রভু জগন্নাথের রথের রশি টেনে ২২৬ তম রথযাত্রার সূচনা করেন, জেলাশাসক আয়েশা রানী এ এবং জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। ছিলেন, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান প্রমুখ। দু’বছর পর পুনরায় জগন্নাথ দেব, বলরাম দেব ও মাতা সুভদ্রার রথ শহর পরিক্রমায় বেরোয়। আর, মেদিনীপুরের এই সুপ্রাচীন রথযাত্রা উৎসব তথা জগন্নাথ দেবের নগর পরিক্রমা দর্শন করতে হাজার হাজার মানুষের ঢল নামে শহরজুড়ে। নগর পরিক্রমা শেষে জগন্নাথ দেব, বলরাম দেব ও মাতা সুভদ্রা যাবেন মাসী বাড়িতে (নতুন বাজার এলাকায়)। দু’বছর পর ফের রথযাত্রা উৎসব-কে কেন্দ্র করে বসেছে মেলাও। আগামী ৮ দিন ধরে (নতুন বাজার সংলগ্ন জগন্নাথ দেবের মাসী বাড়ি এলাকায়) অনুষ্ঠিত হবে এই মেলা। বিভিন্ন বেশ ধারণ করে দেখা দেবেন মহাপ্রভু জগন্নাথ।

মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দিরে রথযাত্রার উদ্বোধন:

অপরদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল অধ্যুষিত শালবনী ব্লকেও এবার রথযাত্রা উৎসব পালিত হচ্ছে মহা ধুমধামে। শালবনী ব্লকের ১৩-টিরও বেশি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা উৎসব। এদিন বিকেলে শালবনী, মন্ডলকুপি, ভাউদি, সাতপাটি প্রভৃতি এলাকায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হলো। শালবনীর রথযাত্রা উৎসব শতবর্ষ প্রাচীন বলে জানা যায়। তবে, নবম বর্ষে পা দেওয়া মন্ডলকুপির রথ ঘিরে এখন সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে। এদিনের, রথযাত্রার প্রায় দশ হাজার মানুষের সমাগম হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ভাউদি এলাকায় এই প্রথম ১৬ ফুটের‌ রথে চেপে এলাকা পরিভ্রমণ করলেন জগন্নাথ দেব। সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মেলা ও রথযাত্রা ঘিরে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মেদিনীপুর থেকে শালবনী সর্বত্র। উল্লেখ্য যে, করোনা কালে ২০২০ ও ২০২১ সালে স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছিল, রথযাত্রা উৎসব। বন্ধ ছিল, জগন্নাথ দেবের নগর পরিক্রমা বা নগর ভ্রমণ। কোথাও হয়নি মেলা। এবার তাই, জগন্নাথ দেবের রথযাত্রা ঘিরে উৎসব প্রিয় মেদিনীপুরবাসীর আবেগ সমস্ত বাঁধ ভেঙেছে!

ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম :

শালবনীর মন্ডলকুপির রথ :

বিজ্ঞাপন (রথযাত্রার শুভেচ্ছা):

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago