Festival

প্রশাসনের সিদ্ধান্তে সপ্তমীতেও যানজটমুক্ত মেদিনীপুর শহরের রাস্তা, মণ্ডপে মণ্ডপে জনতার ঢল! দু’দিনে করোনা আক্রান্ত ১৮ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের সিদ্ধান্তে এবারও যানজটমুক্ত থাকল জেলা শহর মেদিনীপুরের রাস্তা। প্রসঙ্গত, টোটো-অটো-প্রাইভেট কার চলাচল শহরের রাস্তায় বন্ধ করা হয়েছে দুপুর ২ টো থেকে ভোর ৩ টা অবধি। এর ফলেই, যানজটমুক্ত থাকল রাস্তা। যদিও দাবি উঠেছে, বয়স্ক মানুষদের মন্ডপ পরিদর্শনের জন্য, টোটো-লোটো’র চলাচলের সময় দুপুর ২ টো থেকে সময় বাড়িয়ে অন্তত বিকেল ৪ টা করা হোক। এনিয়ে যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবুজ সংকেত মেলেনি এখনও। তবে, ছাড় দেওয়া হয়েছে রিক্সা ও বাইকে। এদিকে, পঞ্চমী থেকেই এবার মণ্ডপে মণ্ডপে উৎসাহী জনতার ঢল নেমেছে। যথারীতি সপ্তমী’তেও পুজো প্রেমীরা মহানন্দে মণ্ডপ সজ্জা ও প্রতিমা দর্শনে মেতে উঠেছেন। মেদিনীপুর শহরের সংযুক্ত পল্লীর পুজো মণ্ডপের থিমের মতোই, আপামর শহরবাসীও যেন বলে উঠতে চাইছেন- “আর পারছি না…মা”! বলে উঠতে চাইছেন- মুক্তি দাও এই অতিমারী, রোগ-জ্বরা-ব্যাধি-বেকারত্ব আর স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধের হাত থেকে!

যানজটমুক্ত মেদিনীপুর শহরের রাস্তা :

ছবি তুলতে ব্যস্ত দর্শনার্থীরা :

কিছুটা সুখবর শুনিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরও। ষষ্ঠী ও সপ্তমী-র সকালে আসা রিপোর্ট অনুযায়ী, গত দু’দিনে জেলায় করোনা সংক্রমিত হয়েছেন যথাক্রমে ১১ জন ও ৭ জন। ১১ জনের মধ্যে মেদিনীপুর শহরের ৬ জন, খড়্গপুরের ৪ জন (রেল ২) ও দাসপুরের ১ জন। অন্যদিকে, আজকের ৭ জনের মধ্যে, ৪ জন খড়্গপুরের (২ জন রেল), ২ জন মেদিনীপুর ও ১ জন দাঁতনের। তবে, এই পরিসংখ্যান পুজোর পর কতখানি বজায় থাকবে, তা নিয়ে সংশয় আছে। কারণ, বিধি ভেঙেই রাস্তায় মানুষ। মুখে নেই মাস্ক! দূরত্ব তো কবেই ঘুচে গেছে! চিন্তিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। শিশুদের নিয়ে ভয় আছে। কারণ, বড়রা ভ্যাকসিন পেলেও ছোটোরা এখনও পায়নি। উত্তরবঙ্গে চলছে অজানা জ্বরে শিশু মৃত্যু! এসবের মধ্যেই, মাতৃ আরাধনায় মেতেছেন মানুষ। প্রশাসনের মতোই, বেঙ্গল পোস্টেরও আবেদন- “বাঁধন নয়, বিধি মেনে উৎসব পালন করুন।”

কেরানীটোলার পুজো মণ্ডপ :

সংযুক্ত পল্লীর পুজো, থিম- ‘আর পারছি না…মা’ :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago