শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ অক্টোবর: বন্যা বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে উৎসবের প্রস্তুতি নিচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুর থেকে ডেবরা, সবং, পিংলা, কেশপুর। পিংলা ব্লকের জলচকে এবার প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে তৈরী হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। স্বাভাবিকভাবেই উৎসবে মেতে ওঠার অপেক্ষায় জলচকবাসী। জলচক গোকুলচক নটেশ্বরী বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়েছে। প্রতি বছরই পুজো উদ্যোক্তারা নানান অভিনবত্ব নিয়ে আসার চেষ্টা করেন। চলতি বছরে তাঁদের উদ্যোগ উত্তরপ্রদেশের বৃন্দাবনের প্রেম মন্দির।
উদ্যোক্তারা বলেন, শ্রীকৃষ্ণের প্রেম মন্দির সনাতনী হিন্দু তথা কৃষ্ণভক্তদের কাছে স্বপ্নের গন্তব্য। তবে তা চাক্ষুষ করতে অনেকেই যেতে পারেন না সুদূর উত্তরপ্রদেশের বৃন্দাবন। তাই, তাঁদের সেই ইচ্ছে পূরণ করতেই উদ্যোক্তাদের এই আয়োজন। শ্রীকৃষ্ণের প্রেমে পূর্ণ সেই ঐতিহাসিক মন্দিরের রূপ এবার পিংলা-জলচক সহ পশ্চিম মেদিনীপুর জেলার দর্শনার্থীরা জলচক গোকুলচক নটেশ্বরী বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ দেখেই উপভোগ করতে পারবেন। প্রেম মন্দিরের অসাধারণ স্থাপত্য ও আভিজাত্যকে জলচকের মণ্ডপে তুলে ধরতে কাজ করছেন একদল মেধাবী শিল্পী। তাঁরা দিনরাত এক করে মণ্ডপ নির্মাণে ব্যস্ত।
প্রসঙ্গত উল্লেখ্য, জলচকের এই দুর্গাপুজো এবছর ৬৬-তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর বাজেট ৩৮ লক্ষ টাকা। প্রতিমা, আলোকসজ্জা এবং ঐতিহাসিক স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধন দর্শকদের এক অন্যরকম অনুভূতি দেবে বলে মনে করছেন উদ্যোক্তারা। তাঁরা আশা করছেন, প্রেম মন্দিরের আদলে এই মণ্ডপ সজ্জা দুর্গা ভক্তদের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। পুজোর দিনগুলোতে হাজার হাজার দর্শনার্থী এই মণ্ডপে ভিড় জমাবে বলে ধারণা করা হচ্ছে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে এই চমকপ্রদ মণ্ডপ শ্রীকৃষ্ণের লীলাকে মূর্ত করতে চলেছে। যা উপভোগ করতে দূরদূরান্ত থেকেও ভক্তরা আসবেন। জলচকের এবারের পুজো তাই সবার মন ছুঁয়ে যাবে, এমনটাই আশা করছেন কমিটির সদস্যরা।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…