Festival

Midnapore : ‘কুরুক্ষেত্র’ এবার শহর মেদিনীপুরে! পাটনাবাজারের পুজোর বাজেট প্রায় ৮ লক্ষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: কথায় বলে, “যা নেই ভারতে (মহাভারতে), তা নেই ভারতে!” সেই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের আদলে মণ্ডপ এবার পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরে। থিমের নামও ‘কুরুক্ষেত্র’। আয়োজনে পাটনাবাজারের ‘স্টুডেন্ট ক্লাব’। ৫৭তম বর্ষে বাজেট এবার প্রায় ৮ লক্ষ টাকা। জানিয়েছেন উদ্যোক্তারা। তাঁরা এও বলেন, মহাভারতের কাহিনী তো সবাই জানেন। সিংহাসন এবং ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে কৌরব-পাণ্ডবদের লড়াই। শেষ পর্যন্ত অবশ্য অধর্মের বিনাশ, আর ধর্মের জয় হয়েছিল। তবে, তার আগে কুরুক্ষেত্রের মহাযুদ্ধে দু’পক্ষের লক্ষ লক্ষ সেনা (প্রজা), ঘরবাড়ি, সম্পত্তি ধ্বংস হয়েছিল। সেই পৌরাণিক ইতিহাস আজও প্রাসঙ্গিক। সর্বত্র শুধু ক্ষমতা দখলের লড়াই। তাতে সবকিছু শেষ হয়ে গেলে, যাক! অসাধারণ মন্ডপসজ্জা এবং অডিও ভিজুয়াল মাধ্যমে সেই কাহিনীই এবার তুলে ধরেছে মেদিনীপুর শহরের পাটনাবাজারের স্টুডেন্ট ক্লাব।

কুরুক্ষেত্রের মণ্ডপ:

বিজ্ঞাপন (Advertisement):

যেখানে দেখানো হয়েছে শকুনি মামার পাশা খেলাতে পাণ্ডবরা পরাজিত হওয়ার পর দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে ভূপতিত লক্ষ লক্ষ সেনা কিংবা শরশয্যায় শায়িত পিতামহ ভীষ্ম। ক্লাবের কর্মকর্তা লক্ষ্মীকান্ত দাস বলেন, “কুরুক্ষেত্রের যুদ্ধে মূলত কি কি ঘটেছিল, তা আমরা বিভিন্ন পটচিত্র, ফোম, সোলার কাজের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছি এই মন্ডপে।শুধু যে সিংহাসন এবং টাকার লোভেই এত বড় যুদ্ধ; তা বর্তমান সমাজেও সমানভাবে প্রযোজ্য। তাই এই ভাবনা। এই নজরকাড়া মণ্ডপ দর্শনার্থীদের মনে প্রভাব ফেলবে বলে। আশাবাদী আমরা।”

মন্ডপসজ্জা:

স্টুডেন্ট ক্লাবের প্রতিমা এসেছে হুগলি জেলার সিঙ্গুর থেকে। পুজোর পাশাপাশি ক্লাবের তরফে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেইসঙ্গে সাধারণ মানুষের জন্য অন্নকূট বিতরণের ব্যবস্থাও করেছেন ক্লাবের সদস্যরা। ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মণ্ডপে প্রতিমা থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তাদের তরফে সুদীপ বাগ, জয়ন্ত মাল। শনিবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। উপস্থিত ছিলেন কাউন্সিলর মৌসুমী হাজরা, বিশ্বনাথ পান্ডব, সমাজসেবী গোপাল সাহা সহ অন্যান্যরা।

কুরুক্ষেত্রের যুদ্ধ:

প্রতিমা:

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

13 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

1 week ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago