Festival

Midnapore: “মায়ের নুপুর পায়ের শব্দ যেখানে থামবে, সেখানেই হবে মন্দির”! চারশো বছরের সুপ্রাচীন লচি পোদ্দারের পুজোর মর্মকথা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৫ নভেম্বর: “মায়ের নুপুর পায়ের শব্দ (নিক্কন) যেখানে থামবে, সেখানেই হবে মন্দির”! এই হল, পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের সুপ্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত লচি পোদ্দার কালীপুজোর মর্মকথা! শহরের হবিবপুরের লচি পোদ্দার কালী বাড়ির কালীপুজো প্রায় চারশো বছরের পুরানো। এই পুজো অবিভক্ত মেদিনীপুরবাসীর কাছে ধাপে ধাপে অর্জন করেছে খ্যাতি। কথিত আছে, পুজোর প্রতিষ্ঠাতা লক্ষ্মী নারায়ণ দে একদিন স্বপ্নাদেশ পান, এই পুজোর সূচনা করার বিষয়ে। দিন কয়েক পরেই মধ্যরাতে লক্ষ্মী নারায়ণ দে’র কানে ভেসে আসে নুপুর পরিহিতা এক মহিলার বাড়ির মধ্যে সশব্দ বিচরণের আওয়াজ। স্বপ্নাদেশে বলা হয়, নুপুরের শব্দ (নিক্কন) যেখানে থামবে, সেখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে হবে। সেই আদেশ অনুয়ায়ী সুচনা হয় এই বাড়ির কালীপূজোর। তবে, লচি পোদ্দার নাম হয় লক্ষ্মী নারায়ণ দে’র নামের অংশ থেকেই। লক্ষ্মী থেকে ‘লছমি’ আর লছমি থেকে ‘লচি’। তিনি পেশায় ছিলেন ‘পোদ্দার’। তাই তাঁর নাম থেকেই পুজোর নাম হয়, লচি পোদ্দার কালী বাড়ির পুজো।

পুজোর আগে :

পরম্পরা অনুয়ায়ী, পুজোতে বিভিন্ন সবজি বলি দেওয়া হয়। দশমী তিথি থেকেই সূচনা হয় পুজানুষ্ঠানের। এখনও প্রথা অনুযায়ী, একটি অবিবাহিতা মেয়ের সারা বছরের ভোজনের পরিমাণ স্বরূপ ১০৮ কেজি চাল উৎসর্গ করা হয় দেবীর উদ্দেশ্যে। বংশানুক্রমে, বর্তমানে এই পুজোর দায়িত্বে বংশের ছয়জন উত্তরসূরী বা সেবাইত। পরিবারের অন্যতম সেবাইত অভিজিৎ দে জানান, “পূজোর আচার নিয়মে কোনো পরিবর্তন হয়নি। তবে, কোভিড বিধিনিষেধের জন্য কিছু অনুষ্ঠানে কাট ছাট করতে হয়েছে। যেমন, মেদিনীপুরের লচি পোদ্দার কালীবাড়ির পুজোর নিরঞ্জন দেখার জন্য মুখিয়ে থাকেন অসংখ্য মানুষ; কিন্তু, কোভিড বিধিনিষেধের জন্য গত বছর থেকে বন্ধ করা হয়েছে প্রথা অনুযায়ী গরুর গাড়িতে নিরঞ্জন। পুজোর একদিন আগে থেকেই পুজোকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হতো, সেগুলো বন্ধ রাখতে হয়েছে। কিন্তু, পুজোর নিয়মে কোনো পরিবর্তন করা হয়নি। তবে, মন্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবারও। মন্দিরের বাইরে লাগানো LED পর্দাতেই দর্শন করতে হচ্ছে প্রতিমা।”

লচি পোদ্দারের কালী প্রতিমা :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago