দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বছরভর নানাবিধ দেব-দেবীর আরাধনায় মাতেন সকলে। কখনও দুর্গা, কখনও লক্ষ্মী কিংবা বিশ্বকর্মা আবার কখনও গণেশ পূজা! বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। ভারতবর্ষের মহারাষ্ট্রে প্রধান পূজা হিসেবে মনে করা হয় গণেশ পুজাকে। গণেশ পূজায় মেতে ওঠেন মহারাষ্ট্রের সকল মানুষ। তবে, পশ্চিমবঙ্গের ‘রেল শহর’ খড়গপুর-ও সম্প্রতি মহারাষ্ট্রের গণেশ পূজাকে টেক্কা দিয়েছে! গত বছরের সুবিশাল লাড্ডুর পর, একই ছাদের তলায় ১০১-টি বিভিন্ন রূপের গণেশ প্রতিমা বসিয়ে তাক লাগিয়েছে নিমপুরার নিউ স্টার বয়েজ ক্লাব পুজো কমিটি।
ক্লাব সদস্যদের পক্ষ থেকে জানা গেছে, এই বছর ৪৩-তম বর্ষে পদার্পণ করল এই গণেশ পুজো। পুজোর বাজেট ধরা হয়েছে আনুমানিক ১৫ থেকে ২০ লক্ষ টাকা। পুজোর পাশাপাশি পুজোর কয়েকটা দিন থাকছে নানান সংস্কৃতিক অনুষ্ঠান এবং নানান সমাজসেবামূলক কর্মসূচি। তবে, গণেশের মূল প্রতিমা সহ ১০১-টি গণেশের পুজো নিয়ে উৎসাহী মেদিনীপুর ও খড়্গপুরের আপামর পুজোপ্রেমীরা।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…