Festival

Makar Sankranti: কুজ্ঝটিকার চাদর সরিয়েই পুণ্য-স্নানের ভিড় গান্ধীঘাটে! মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের বদল আসতে চলেছে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি: বঙ্গে শীত ফিরেছে। আজ, পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন শৈত্যপ্রবাহের সঙ্গেই ছিল কুয়াশার সতর্কতাও। তবে, ঘন কুয়াশার চাদর সরিয়েই পুণ্য-স্নানে মেতে উঠলেন বাঙালি! পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের গান্ধী ঘাটেও সোমবার ভোর পাঁচটা থেকে পুণ্য-স্নানের ভিড় লক্ষ্য করা যায়। তবে, কনকনে ঠান্ডা আর প্রচন্ড কুয়াশার কারণে ভোরের তুলনায় ভিড় বেড়েছে সকালের দিকে! সকাল ৮-৯’টাতেও পুণ্যস্থানের জন্য কংসাবতী নদীর গান্ধীঘাট সহ বিভিন্ন ঘাটে ঘাটে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। তবে, মেদিনীপুর পৌরসভার তরফে গান্ধীঘাটের সংস্কার তথা পাড় বাঁধিয়ে দেওয়ার কারণে, এই ঘাটেই জনসমাগম সবথেকে বেশি হয়েছে। তৎপর ছিল পুলিশ ও পৌরসভাও। মেদিনীপুর ও খড়্গপুরের বিভিন্ন ঘাটে ভোর থেকেই চক্কর কেটেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর স্পিডবোট।

গান্ধীঘাটে স্পিডবোট:

এর মধ্যেই চিরাচরিত রীতি ও ঐতিহ্য মেনে সহৃদয় বাঙালি তথা শহরবাসী এদিন পুণ্য-স্নানের আগে দুঃস্থ ও অসহায় মানুষদের নতুন ও পুরানো বস্ত্রদানও করেছেন গান্ধীঘাট সংলগ্ন রাস্তার দুই পাশে। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, সোমবার বেলা ১২-টা নাগাদ মেদিনীপুর শহরের এই গান্ধীঘাট সংলগ্ন এলাকাতেই পৌরসভার উদ্যোগে রাম-সীতার মন্দিরে নবরূপে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। বিকেল পাঁচটা নাগাদ গান্ধী ঘাটে সন্ধ্যা আরতি করবেন বারাণসী (বেনারস) থেকে আসা পুরোহিতেরা। নানা বিতর্ক ও আলোচনার মধ্যেই সেই প্রস্তুতি পায় শেষ পর্যায়ে বলে জানা গেছে পৌরসভা সূত্রে।

পুণ্য-স্নানের ভিড় :

অপরদিকে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শীতের দাপট চলবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত। বুধবারের পর থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একইসঙ্গে বুধবার ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে হাই প্রেশার জোন। এখন উত্তর-পশ্চিমের শীতল হওয়া ঢুকলেও মঙ্গলবার থেকে পূবালি হওয়ার প্রভাব বাড়বে। সেই কারণেই দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারের মধ্যে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বুধবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আবহাওয়ার অনেকটাই তারতম্য ঘটবে। বুধবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা হাওড়া হুগলি এবং নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী রবিবার মেদিনীপুর শহর সহ জঙ্গল অধ্যুষিত এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৭৮ ডিগ্রি সেলসিয়াস (শনিবার ছিল ৭.৪০)!

মেদিনীপুর-খড়্গপুর ওটি রোড কুয়াশায় ঢেকেছে:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago