Examination

Madhyamik: ফর্ম ফিলাপ করেও মাধ্যমিক দিল না পশ্চিম মেদিনীপুরের ৬৪১ জন পরীক্ষার্থী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: ফর্ম ফিলাপ করেছিল। তবে, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় বসল না পশ্চিম মেদিনীপুরের ৬৪১ জন পরীক্ষার্থী। সোমবার, মাধ্যমিকের প্রথম দিন (১০ ফেব্রুয়ারি) মাতৃভাষার পরীক্ষা দেয়নি ওই ছাত্রছাত্রীরা। অনুপস্থিত থেকেছে দ্বিতীয় দিন অর্থাৎ ইংরেজি (বা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ) পরীক্ষাতেও। এত সংখ্যক পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ কি? মধ্যশিক্ষা পর্ষদের জেলা মনিটরিং কমিটির আহ্বায়ক সুভাষ হাজরা বলেন, “একাধিক কারণ থাকতে পারে। তবে, এই ৬৪১ জনের মধ্যে অন্তত ৪০ শতাংশ ছাত্রছাত্রী গতবছরের মাধ্যমিকে ফেল করা পরীক্ষার্থী। তারা এবার সিসি ক্যান্ডিডেট হিসেবে ফর্ম ফিলাপ করেছিল, পরীক্ষা দেবে বলে। এই সিসি ক্যান্ডিডেটদের একটা বড় অংশ পরীক্ষায় বসেনি বলে প্রাথমিকভাবে আমরা অনুমান করছি।”

মাধ্যমিক পরীক্ষা দিল না জেলার ৬৪১ জন ছাত্রছাত্রী (প্রতীকী ছবি):

বিজ্ঞাপন (Advertisement):

তবে, নতুন পরীক্ষার্থীদের মধ্যেও বাকি ৩৫০-৪০০ জন পরীক্ষায় বসেনি বলে সূত্রের খবর। এই পরীক্ষার্থীরা আগামীবছর সিসি ক্যান্ডিডেট হিসেবে ফর্ম ফিলাপ করবে। জেলার শিক্ষকদের একটা বড় অংশ জানাচ্ছেন, “অনেকেই শুধুমাত্র সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার জন্য শিক্ষার্থী হিসেবে নিজেদের নামটা স্কুলে নথিভুক্ত করে রাখতে চাইছে। স্কুলে আসা, পড়াশোনা করা বা পরীক্ষায় বসার ক্ষেত্রে তাদের সেরকম একটা উৎসাহ নেই বলেই মনে হচ্ছে।” এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলায় নাবালিকাদের বিবাহ নিয়ে স্বয়ং জেলাশাসক খুরশিদ আলী কাদেরী একাধিকবার দুশ্চিন্তা প্রকাশ করেছেন। অনুপস্থিত ৬৪১ জনের মধ্যে সেরকম পরীক্ষার্থী থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। প্রসঙ্গত, জেলায় এবার মাধ্যমিক পরীক্ষার্থী ৫২ হাজার ৮৯৬ জন (৪ জন একেবারে শেষ মুহূর্তে অ্যাডমিট কার্ড পেয়েছে)। এর মধ্যে ছাত্র সংখ্যা ২৪,৬৮০ এবং ছাত্রী সংখ্যা ২৮,২১৬। জেলার এই সংখ্যক পরীক্ষার্থীর মধ্যেই ৬৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকল এবারের মাধ্যমিক পরীক্ষাতে।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago