Examination

Midnapore: ‘অপরাজেয় মেধা অন্বেষণ’-এ অংশ নিল দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার ৬ হাজারের বেশি পড়ুয়া, ফলাফল নভেম্বরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: শহর ও গ্রামের মধ্যে ‘মেধাবৈষম্য’ দূর করার লক্ষ্যে গত বছরের মতো এবারও ‘অপরাজেয় মেধা অন্বেষণ’ অভীক্ষা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুরের ‘অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠন’-র উদ্যোগে। এই অভীক্ষা বা পরীক্ষাটি মূলত দ্বিতীয় শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত করা হয়েছিল। মোট ৫টি জেলা (পুরুলিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম)-র ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছিল এই অভীক্ষায় (পরীক্ষায়)। রবিবার (৮ সেপ্টেম্বর) পাঁচ জেলার ৪২টি পরীক্ষাকেন্দ্রে মোট ৬৪২৫ জন পরীক্ষার্থী এই পরীক্ষা বা অভীক্ষায় অংশ নিয়েছিল।

রবিবার অনুষ্ঠিত হল অভীক্ষাটি:

গত বছরের মতো এবারও পরীক্ষার্থীদের মধ্যে বেশ উচ্ছ্বাস লক্ষ করা গিয়েছিল। এই অভীক্ষার আহ্বায়ক অশোক পাত্র বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে খোঁজ নিয়ে বলেন যে, “এই বছর বেশ নির্বিঘ্নেই ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিয়েছে।” অভীক্ষা নিয়ামক কাঞ্চন ঘড়া জানান, “অভীক্ষার ফলাফল প্রকাশিত হবে চলতি বছরের নভেম্বর মাসের শেষ সপ্তাহে। আগামী বছর (২০২৫) সেপ্টেম্বর মাসের ৭ তারিখে অভীক্ষাটি নেওয়া হবে।”

ফলাফল প্রকাশিত হবে নভেম্বরে:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago