Examination

HS Examination: নির্বাচন আর জয়েন্টে বিদ্ধ উচ্চ মাধ্যমিক! ফের পিছোলো পরীক্ষা, দেখে নিন নতুন সূচি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ:রাজ্যে উপ নির্বাচন ১২ এপ্রিল। অন্যদিকে, সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE) পরীক্ষার সঙ্গে একইদিনে উচ্চ মাধ্যমিকের কয়েকটি পরীক্ষা। ‌এই দুই কারণেই ফের পিছিয়ে দেওয়া হল এইচএস বা উচ্চমাধ্যমিকের (Higher Secondary Examine) পরীক্ষা। পরিবর্তিত সময়সূচী-তে ৫ এপ্রিলের পর পরীক্ষা একেবারে ১৬ এপ্রিল। বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে পরিবর্তিত সূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সূচি অনুযায়ী, উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে ২৭ এপ্রিল। পরীক্ষা হবে, সকাল ১০ টা থেকে ১ টা ১৫ অবধি। তারপর হবে একাদশ শ্রেণীর পরীক্ষা (২ টা থেকে ৫ টা ১৫ অবধি)। অন্যদিকে, পশ্চিমবঙ্গের জয়েন্ট পরীক্ষার (WBJEE) দিনও এদিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ৩০ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের জয়েন্ট পরীক্ষা হবে বলেই মমতা জানান।

উচ্চ মাধ্যমিকের নতুন রুটিন:

পরিবর্তিত সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিকের নতুন দিনক্ষণ হল-
২ এপ্রিল (শনিবার): – বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা),উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাত,পঞ্জাবি।
৪ এপ্রিল (সোমবার): – ইংরেজি (দ্বিতীয় ভাষা),বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা), অল্টারনেটিভ ইংলিশ।
৫ এপ্রিল (মঙ্গলবার): ভোকেশনাল বিষয় – হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিকস, টুরিজম ও হসপিটালিটি, প্লাম্বিং, কন্ট্রাকশন।
১৬ এপ্রিল (শনিবার): অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।
১৮ এপ্রিল (সোমবার): ইকোনকিমস।
১৯ এপ্রিল (মঙ্গলবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভারয়নমেন্টাল স্টাডিজ, হেলথ এবং ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।
২০ এপ্রিল (বুধবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি,সোশিয়োলজি।
২২ এপ্রিল (শুক্রবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।
২৩ এপ্রিল (শনিবার): স্ট্যাটিসটিক্স, জিয়োগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
২৬ এপ্রিল (মঙ্গলবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি।
২৭ এপ্রিল (বুধবার): বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিস,পলিটিকাল সায়েন্স।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago