Entertainment

Bengali Film: আসছে নতুন বাংলা ছবি ‘রং-পেন্সিল’! ছবির বেশিরভাগ শুটিং হল পশ্চিম মেদিনীপুরের পিংলাতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: বাংলা সিনেমা জগতে নবাগত নায়ক মীর ও নায়িকা মধুশ্রীকে নিয়ে তরুন পরিচালক সুনির্মল তৈরী করেছেন নতুন বাংলা সিনেমা “রং-পেন্সিল”। এক নতুন ধারার ছবি হিসাবে, নতুন বাংলা বছরে আত্মপ্রকাশ করতে চলেছে সারা বাংলার প্রেক্ষাগৃহে। বর্তমানে, দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে জোর কদমে চলছে শুভমুক্তির আগের মুহূর্তের চূড়ান্ত কাজ। হিমাংশু খাঁ এর কাহিনী অবলম্বনে ছবিতে মীর নবাগত নায়ক হিসেবে কাজ করলেও, অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মেঘনা হালদার, বিপ্লব চ্যাটার্জী, অরুন ব্যানার্জী, সঞ্জীব সরকার, স্বান্তনা বসু সহ একাধিক নামকরা অভিনেতা-অভিনেত্রীরা।

পিংলায় চলছে ছবির শুটিং:

মীর এন্টারনেন্টমেন্ট এর প্রথম পথচলা শুরু হবে এই ছায়াছবির মাধ্যমে। নায়ক হিসেবে মীরের প্রথম ছবি হলেও, এর আগে আরও দু’টি ছায়াছবিতে তাঁর অভিনয়ের (পার্শ্ব চরিত্রে) ছাপ দেখতে পাওয়া যায়। আগামী দিনে তাঁর অভিনয় জগৎ যে সাফল্যের সাথেই এগোবে, তা তাঁর সাথে অভিনয় করা প্রতিটি স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীরা জানিয়েছেন। খুব দক্ষতার সাথে এই ছায়াছবিতে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মীরকে। বলাবাহুল্য বাংলা ছায়াছবি হলেও, একটু অন্য ধরনের কাহিনী অবলম্বনে ছবিটি তৈরী হয়েছে বলে জানিয়েছেন ছবির কাহিনীকার হিমাংশু খাঁ। ছবির বেশীরভাগ সুটিং হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা এলাকার। এমনকি ছায়াছবির বেশ কিছু জায়গা জুড়ে আছে পিংলা কলেজের মধ্যে হয়ে যাওয়া সুটিং এর দৃশ্য।

মীর এন্টারনেন্টমেন্ট নিবেদিত, সেলিনা খাতুন প্রযোজিত ছায়াছবি “রং-পেন্সিল” আগামী দিনে দর্শকদের মনে কতটা প্রভাব ফেলতে পারবে, তা শুভমুক্তির পর বোঝা যাবে। তাই প্রযোজক থেকে শুরু করে ছায়াছবির সাথে জড়িত সবাই দিনগুনছে শুভমুক্তির অপেক্ষায়। (প্রতিবেদন- সব্যসাচী গুছাইত)

পিংলা কলেজে শুটিং:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago