Entertainment

‘অগ্নিকন্যা হেসে খেলে করবে চেকমেট’! ‘মা মাটি মানুষ হিতে’র পর ভবানীপুরের গান বাঁধলেন মেদিনীপুরের টিম রাজেশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর: আজ (৩০ সেপ্টেম্বর) ভবানীপুরের উপ-নির্বাচন।‌ ৩ অক্টোবর ফলাফল। তবে, তার আগেই মেদিনীপুরের রাজেশ চক্রবর্তী নিশ্চিত “দিদি একলাখ ভোটে কিস্তিমাত করবেন”। শর্ত একটাই, সকলকে ভোট দিতে যেতে হবে। আর তাই, সকলকে ভবানীপুরের বাসিন্দাদের ভোট দানে উৎসাহিত করতে ফের একবার গান বাঁধলেন রাজেশ। তাঁর টিম-কে সঙ্গে নিয়ে। গানের মূল সুর- “অগ্নিকন্যা হেসে খেলে করবে চেকমেট”! ইতিমধ্যে, রাজেশদের আগের গান “মা মাটি মানুষ হিতে” তুমুল জনপ্রিয় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সেই গানটিকে সরকারি প্রকল্পের প্রচারের অন্যতম মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। ভবানীপুরের নির্বাচনের ৪-৫ দিন আগে প্রকাশিত এই ‘চেকমেট’ গানও ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

টিম রাজেশের চেকমেট গান :

জঙ্গলমহলের অন্যতম সমাজসেবী হিসেবে পরিচিত রাজেশ চক্রবর্তী। পেশায় ব্যবসায়ী। বিএসসি কম্পিউটার সায়েন্সের ছাত্র রাজেশ বাবু মা, একমাত্র মেয়ে এবং স্ত্রী-কে নিয়ে মেদিনীপুরে থাকেন। কিন্তু, দীর্ঘদিন সমাজসেবার সুবাদে তিনি উপলব্ধি করেছেন, সাধারণ মানুষ সমস্ত সরকারি প্রকল্পের নামই জানেন না! তাই, তৈরি করেছিলেন “মা মাটি মানুষ হিতে” গানটি। যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এরপর, তিনি উপলব্ধি করলেন, সমস্ত ভোটাররা যদি ভোট দেন, তবে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ ভোটে জিতবেন, কিন্তু শহরের মানুষের ভোটদানে উৎসাহ একটু কম! তাই, সকলকে ভোটদানে উৎসাহিত করতে রক স্টাইলে এই “চেকমেট” গান তৈরি করলেন তিনি। গানটি গেয়েছেন কলকাতার শিল্পী সৌরভ মুখার্জি। সহযোগিতায় তাঁর তুতো ভাই দেবপ্রিয় চক্রবর্তী। এছাড়া, ডি জে করেছেন মহম্মদ আমিন। গানটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এদিকে, ভোটও আজকেই। ফলাফল আগামী রবিবার (৩ অক্টোবর)। কত ভোটে “চেকমেট” করেন মমতা, সেদিকেই তাকিয়ে রাজেশ সহ তাঁর অসংখ্য ভক্ত ও অনুরাগীরা! (শুনে নিন সেই গানটি)


রাজেশ চক্রবর্তী :
News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago