দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ অক্টোবর: আন্তর্জাতিক গ্ল্যাম আইকন- ২০২১ (International Glam Icon 2021) সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করলেন পশ্চিম মেদিনীপুরের মেয়ে! খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত মাতকাতপুরের বাসিন্দা অর্চিষা পরাশারা (Archisha Parashara) এই সৌন্দর্য প্রতিযোগিতায় “ফার্স্ট রানার আপ” (First Runner Up) নির্বাচিত হয়েছেন। কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রতিযোগী হিসেবে গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের এমেরাল্ডে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল গ্ল্যাম আইকন পাজিয়েন্টে অংশ নিয়েছিলেন বছর ২০’র অর্চিষা। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন অর্চিষা। ওইদিনই প্রতিযোগিনীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, হিন্দি চলচ্চিত্র ও সিরিয়াল জগতের অভিনেতা আমন বর্মা। অনুষ্ঠানের সঞ্চালনাও করেন আমন। এছাডাও উপস্থিত ছিলেন রাজা মুরাদ, সিমরান আহুজা, গৌরব দেশমুখ প্রমুখ।
প্রসঙ্গত, মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের অধ্যাপক প্রয়াত ডাঃ অর্ধেন্দু শেখর মাইতি’র নাতনি হলেন অর্চিষা। বাবা সঞ্জীবন পাল ও মা শাশ্বতী মাইতি পালের একমাত্র মেয়ে অর্চিষা আজই (শুক্রবার) খড়্গপুরের মাতকাতপুরে নিজের বাড়িতে ফিরেছেন। এদিন তিনি জানান, ইন্টারন্যাশনাল গ্ল্যাম আইকন কনটেস্টে দ্বিতীয় স্থানাধিকারী (ফার্স্ট রানার আপ) হওয়ার পাশাপাশি, তাঁকে আরও দু’টো পুরস্কার বা সাব টাইটেল দেওয়া হয়েছে- “Miss Beutiful Eyes” ও “Most Talented”। অর্চিষা এও জানিয়েছেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তিনি তিনমাস আগে থেকেই গ্রুমিং সেশনে অংশ নিয়েছিলেন। তাঁর উপলব্ধিতে এই প্রতিযোগিতার সব থেকে আকর্ষণীয় বিষয় ছিল, প্রত্যেক প্রতিযোগী তাঁদের দেশের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেছিলেন সূচনা পর্বে বা ইন্ট্রোডাকশান রাউন্ডে। অর্চিষার কথায়, “যা আমাদের মাতৃভূমি ভারতের ঐক্য ও বৈচিত্র্য ফুটিয়ে তুলেছিল।” প্রসঙ্গত, অর্চিষার বড়ো হয়ে ওঠা খড়্গপুরের মাতকাতপুরেই। IIT খড়্গপুরের DAV Model স্কুলে পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে, কলকাতায় NSHM কলেজে BCA করছেন অর্চিষা। অর্চিষা ভালোবাসেন ড্যান্স এবং পেন্টিং। এর আগে, আন্তর্জাতিক স্তরে নৃত্যেও পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছেন অর্চিষা। পাশাপাশি, বেশকিছু বিজ্ঞাপনে মডেলিংও করেছেন। এছাড়াও, গত জুলাই মাসে কলকাতায় অনুষ্ঠিত “Miss Asia” প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন অর্চিষা। অর্চিষার এই আন্তর্জাতিক স্তরের সাফল্যে খুশি তাঁর পরিবার-পরিজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…